সোমবার

১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
উচ্চ রক্তচাপ দিবস উপলক্ষে রাজশাহী হার্ট ফাউন্ডেশনে ৫ দিন বিনামূল্যে চিকিৎসাসেবা ক্রীড়াকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বর্তমান সরকার কাজ করছে : মিনু প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পাদক পরিষদের নেতাদের বৈঠক তৃণমূলের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে সরকার : মিলন সাংবাদিকসহ জনগণের সহযোগিতা কামনা করলেন আরএমপি কমিশনার মেয়েদের জন্য ডিগ্রি পর্যন্ত ফ্রি শিক্ষা ব্যবস্থার আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী পদ্মা ব্যারেজের ঘোষণা যেন লোক দেখানো না হয় : জামায়াত আমির রাজশাহী কোর্ট কলেজে বরণ-বিদায় ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান কাজী নজরুল ইসলাম সম্মাননা পেলেন কবি শামীমা নাইস ছোট্ট জান্নাতের মৃত্যু যেনো নাড়িয়ে দিলো প্রতিটি হৃদয়

মনোনয়ন উত্তোলনের পূর্বে বাগমারায় পিতা-মাতার কবর জিয়ারত করলেন এনামুল হক

Paris
Update : রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩

মচমইল থেকে সংবাদদাতা
রাজশাহী-৪(বাগমারা) আসনের তিনবারের সফল সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক চতুর্থবারের মতো জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন উত্তোলন করবেন। মনোনয়ন ফরম উত্তোলনের পূর্বে পিতা-মাতার কবর জিয়ারত করলেন তিনি। শনিবার (১৮ নভেম্বর) ফজরের নামাজ শেষে বাগমারা উপজেলার সাঁকোয়া শিকদারী গ্রামের পারিবারিক গোরস্থানে গিয়ে পিতা-মাতার কবরে দোয়া করেন। এ সময় তাঁর সাথে পরিবারের সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ, নিকটাত্মীয়, গ্রামবাসী সহ অনেকে উপস্থিত ছিলেন।
ইঞ্জিনিয়ার এনামুল হক নবম জাতীয় সংসদ নির্বাচনে প্রথম এমপি নির্বাচিত হয়। এরপর দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। টানা তিন মেয়াদে রক্তাক্ত বাগমারাকে করেছেন শান্তির জনপদ। অবহেলিত বাগমারা এখন উন্নয়নের রোল মডেল। নানামুখী উন্নয়নে পাল্টে গেছে অতীত চিত্র। হঠাৎ করে বাগমারায় আসলে অবাক হয়ে পড়েন লোকজন। কোন জায়গা থেকে কোন পর্যায়ে এসে দাঁড়িয়েছে বাগমারা। বাগমারার উন্নয়নের পেছনে রয়েছিল উপজেলাবাসীর দোয়া, ভালোবাসা আর সমর্থন। এরই মধ্যে নির্বাচন কমিশন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন। আগামী ৭ জানুয়ারি ২০২৪ সালে অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনী তফসিল ঘোষণার পর পিতা-মাতার কবর জিয়ারত করতে বাগমারায় ছুটে আসেন তিনবারের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক। ঢাকায় ফিরে স্মার্ট বাগমারা গড়ার লক্ষ্যে চতুর্থ বারের মতো রাজশাহী-৪(বাগমারা) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন ফরম উত্তোলন করবেন ইঞ্জিনিয়ার এনামুল হক।


আরোও অন্যান্য খবর
Paris