৭ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

পবায় হরিয়ান ইউনিয়ন কৃষকলীগের নির্বাচনী প্রতিনিধি সভা

প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৩, ৮:২২ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
পবায় হরিয়ান ইউনিয়ন কৃষকলীগের নির্বাচনী প্রতিনিধি সভা
বিজ্ঞাপন

পবা প্রতিনিধি

রাজশাহীর পবা উপজেলার হরিয়ান ইউনিয়ন কৃষক লীগের আয়োজনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে নির্বাচনী প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বিকেলে আশরাফের মোড়ে নির্বাচনী প্রতিনিধি সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ও পবা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো: ওয়াজেদ আলী খাঁন। বিশেষ অতিথি ছিলেন হরিয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জেবর আলী, পবা উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সরওয়ারে আলম মানিক, সহ-সভাপতি হাবিবুর রহমান মুন্তাজ ও সাংগঠনিক সম্পাদক ফিরোজ আহমেদ রানা। হরিয়ান ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মোস্তাক আহমেদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন হরিয়ান ইউনিয়ন পরিষদের সদস্য লিলবর আলী, ১নং ওয়ার্ড কৃষক লীগের সভাপতি আব্দুল জব্বার, পারিলা ইউনিয়ন কৃষক লীগের সহ-সভাপতি সুজন কবির ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম, হরিয়ান ইউনিয়ন সৈনিক লীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাবেক ছাত্রলীগের সভাপতি রাকিব সহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতা-কর্মীবৃন্দ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন