বুধবার

১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী লিবিয়ায় অপহৃত মান্দার আলমগীরের মৃত্যু, আড়াই মাস পর মরদেহ শনাক্ত রাজশাহীতে ক্লুলেস দস্যুতা মামলার রহস্য উদ্ঘাটন, বিএনপি নেতাসহ ২ জন গ্রেপ্তার পুশইন ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি বিএমডিএ’র ৮৬তম পরিচালনা বোর্ড সভা নতুন সরকারের অধিনে ২০২৬-২৭ অর্থবছরের প্রথম বাজেট অধিবেশন শুরু প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত ডেঙ্গমুক্ত রাজশাহী নগরী গড়তে প্রচেষ্টা অব্যাহত থাকবে : রিটন রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘুর বাচ্চা আনতে গিয়ে প্রাণ হারালেন এক কিশোর দেশের ৬৫ শতাংশ গ্রাহক বিদ্যুতের মূল্যবৃদ্ধির বাইরে থাকছেন : তথ্যমন্ত্রী

পুঠিয়ায় কৃষকের সরিষা পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা

Paris
Update : বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩

পুঠিয়া থেকে প্রতিনিধি

রাজশাহীর পুঠিয়ার কৈপুকুরিয়ায় পূর্ব শত্রুতার জের ধরে ৪৬ শতক জমির সরিষা পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৪ নভেম্বর) রাতে রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার ভালুকগাছী কান্তার বিলে এই ঘটনা ঘটে। এ ব্যাপারে বুধবার দুপুরে পুঠিয়া থানায় অভিযোগ করেছে ক্ষতিগ্রস্ত কৃষক মোজ্জামেল হক মধু। কৃষক মোজ্জামেল হক মধু জানান, রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার ভালুকগাছী কান্তার বিলে আমার নিজ নামে ৪৬ শতক জমি রয়েছে। গত মঙ্গলবার রাতে আমার জমির সরিষার ক্ষেতে পূর্ব শত্রুতার জের ধরে ঘাষ পুড়ানোর ঔষুধ ব্যবহার করে সরিষা পুড়িয়ে দিয়েছে। বিষয়টি বুধবার (১৫ নভেম্বর) সকালে গিয়ে দেখি আমার সরিষার জমিতে সব সরিষা পুড়িয়ে দিয়েছে। তখন ঘটনাটি জানিয়ে পুঠিয়া থানায় একই গ্রামের আঃ খালেক ও তার ছেলে সোহেল এবং আরশাফুল ইসলামের নামে একটি অভিযোগ করেছি। মধু জানায়, পুঠিয়া উপজেলার ভালুকগাছী কান্তার বিলে তরফ ভালুকগাছী মৌজার ২০৭০৩ দাগে ৪৬ শতক সেফাতুল্লাহর নিকট থেকে আমিন মেকার ক্রয় করে ১৯৬৭ সালে। এরপর ১৯৭৩ সালে আমি ও আমার ৫ ভাই সেই জমি ক্রয় করে ভোগ করে আসছি। অথচ একই গ্রামের আশরাফুল ও সোহেল ১৯৮৭ সালে সেফতুল্লার নিকট থেকে বিক্রয়কৃত জমি ক্রয় করে। এরপর থেকে ভয়ভীতি হুমকি সহ  বিভিন্নভাবে ক্ষতিসাধণ করে আসছে। এ ব্যাপারে থানার এসআই মোশারফ হোসেন জানান, অভিযোগ করেছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।


আরোও অন্যান্য খবর
Paris