২০ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাজশাহী মহানগর আওয়ামী লীগের আনন্দ মিছিল

প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৩, ৩:১১ পূর্বাহ্ণ | বিভাগ: lead, রাজশাহী
রাজশাহী মহানগর আওয়ামী লীগের আনন্দ মিছিল
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে বাংলাদেশ নির্বাচন কমিশনকে অভিনন্দন জানিয়ে ও নৌকা প্রতীকের বিজয়ের লক্ষ্যে রাজশাহী মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের নেতৃত্বে এই আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। বিশাল আনন্দ মিছিলটি নগরীর বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে সাহেব বাজার জিরোপয়েন্টে গিয়ে শেষ হয়। এর সেখানে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। সমাবেশে মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, বিএনপি-জামায়াত সহ বিভিন্ন গোষ্ঠী যারা ২০১৪ ও ২০১৮ সালের মতো নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চেয়েছিল। তাদের সেই অপচেষ্টা সফল হয়নি, আগামীতেও হবে না। তিনি আরো বলেন, কেউ হরতাল-অবরোধের নামে নৈরাজ্য সৃষ্টি করলে তাদেরকে রুখে দিতে হবে। আমরা রাজপথে থাকবো এবং আগামী জাতীয় নির্বাচনে বিজয়ী হবো ইনশাল্লাহ। নির্বাচনের তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে ধন্যবাদ ও সাধুবাদ জানান রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। কর্মসূচিতে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল। এ সময় কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য আখতার জাহান সহ মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন