৭ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বিএমডিএ’র আয়োজনে ২দিন ব্যাপি কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৩, ১২:৫১ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
বিএমডিএ’র আয়োজনে ২দিন ব্যাপি কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি

“ভূ-গর্ভস্ত সেচনালা বর্ধিতকরনের মাধ্যমে সেচ এলাকা ও সেচ দক্ষতা বৃদ্ধিকরন এবং পরীক্ষামূলক ভাবে ড্রীপ সেচ পদ্ধতির প্রচলন (ইআইইসিডি)” শীর্ষক প্রকল্পের আওতায় ২ দিন ব্যাপি কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ১৪ নভেম্বর রাজশাহী বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের রিজিয়ন অফিসের আয়োজনে রাজশাহী রিজিয়ন দপ্তরের হলরুমে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও বিএমডিএ‘র চেয়ারম্যান বেগম আখতার জাহান। প্রধান অতিথি আখতার জাহান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ব শেখ হাসিনা এই দেশের মানুষকে মাথা উচু করে বাচতে শিখিয়েছে। আজ বাংলাদেশ সারা বিশ্বের কাছে এক রোল মডেল এ পরিনত হয়েছে। আমাদের প্রধানমন্ত্রী দেশরত্ব শেখ হাসিনার কারণে বাংলাদেশ খাদ্যে স্বয়নসম্পূর্ন অজন করতে পেরেছি। প্রশিক্ষণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএমডিএ‘র নির্বাহী পরিচালক প্রকৌশলী আব্দুর রশীদ, বিএমডিএ‘র প্রকল্প পরিচালক (ইআইইসিডি) প্রকৌশলী শহীদুর রহমান। কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএমডিএর নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, রাজশাহী রিজিয়ন। রাজশাহী বিভিন্ন উপজেলার ৫০জন পুরুষ ও নারী কৃষক প্রশিক্ষণ গ্রহণ করেন।

 

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন