৭ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

আইকন মানবকল্যাণ সেবা সংস্থার উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ

প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৩, ১২:১০ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
আইকন মানবকল্যাণ সেবা সংস্থার উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার, দুর্গাপুর

রাজশাহীর দুর্গাপুরে আইকন মানবকল্যাণ সেবা সংস্থার উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ হয়েছে। সোমবার (১৩ নভেম্বর) দুর্গাপুর উপজেলা দুরন্ত মডেল একাডেমী প্রাঙ্গণে আইকন মানবকল্যাণ সেবা সংস্থার আয়োজনে স্থানীয় যুবক ও কিশোর কিশোরীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আইকন মানবকল্যাণ সেবা সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য ও দুর্গাপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি শাকিল খাঁনের সভাপতিতে কিরা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ নাজমুল হক। উপস্থিত ছিলেন আইকন মানব সেবা সংস্থার জ্যেষ্ঠ সদস্য তোফাজ্জল হোসেন তপু, দুর্গাপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান রিপন, আইকন সেবা সংস্থার কোষাধক্ষ্য হাসিবুর রহমান হাসিব, দুরন্ত মডেল একাডেমীর পরিচালক শফিকুল ইসলাম স্বপন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সচেতন মহল উপস্থিত ছিলেন।

এদিকে রাজশাহীর দুর্গাপুর উপজেলা শিল্পকলা একাডেমীর আজিবন সদস্য পদ লাভ করলেন আইকন  ট্রেড  ইন্টারন্যাশনাল এর স্বত্বাধিকারী, আইকন সিকিউরিটিজ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক, আইকন মানব কল্যাণ সেবা সংস্থার জ্যেষ্ঠ সদস্য ও রাজশাহী জনকল্যাণ উন্নয়ন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তোফাজ্জল হোসেন তপু। উপজেলা শিল্পকলা একাডেমীর সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার  মো. আব্দুল করিম এর নিকট উপজেলা শিল্পকলা একাডেমির এককালীন সদস্যপদ প্রাপ্তির অর্থ জমা দিয়ে তপু দুর্গাপুর উপজেলা শিল্পকলার আজিবন সদস্য লাভ করলেন। আজীবন সদস্য পদ লাভ করায় দুর্গাপুর উপজেলা শিল্পকলা একাডেমির কার্যনির্বাহী কমিটির সকল সদস্যরা তাকে অভিবাদন ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন