৭ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

অবোরধের নামে বিএনপি ও জামায়াত আগুন-সন্ত্রাস করেছে : ডাবলু সরকার

প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৩, ১১:৫৫ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
অবোরধের নামে বিএনপি ও জামায়াত আগুন-সন্ত্রাস করেছে : ডাবলু সরকার
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি

রাজশাহী মহানগর আওয়ামীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার বলেছেন, আওয়ামী লীগ সরকার দেশের প্রতিটি এলাকার উন্নয়ন নিশ্চিত করেছে। সেই সাথে স্কুল, কলেজ, যোগাযোগ, শিক্ষা, চিকিৎসা, কৃষি এমন কোন ক্ষেত্র নেই যেখানে উন্নয়নের ছোঁয়া লাগেনি। প্রতিটি ক্ষেত্রে হয়েছে উন্নয়ন হচ্ছে তখন হরতাল অবরোধের নামে মানুষের জানমাল পুড়িয়ে নষ্ট করা। দেশের মানুষ যেন শান্তিতে থাকতে না পারে সে চিন্তায় ব্যস্ত থাকে তারা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বিএনপি-জামায়াত আবার আগুন সন্ত্রাসের খেলায় মেতে উঠেছে। মানুষ ব্যবসা-বাণিজ্যসহ নিরাপদে চলাচল করতে ভয় পাচ্ছে। রবিবার (১২ নভেম্বর) সকাল ১১টায় কুমারপাড়া দলীয় কার্যালয়ে রাজশাহী মহানগর আওয়ামীলীগের আয়োজিত শান্তির সামাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। তিনি আরো বলেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ কৃষক লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ সহ রাজশাহী মহানগরীর সাধারণ সকল জনগণকে সাথে নিয়ে অবৈধ অবরোধের বিরুদ্ধে রাস্তায় থেকে প্রতিরোধের ঘোষণা তিনি। এ সময় উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ বদিউজ্জামান খায়ের, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ রেজাউল ইসলাম বাবুল, সাংগঠনিক সম্পাদক মীর ইসতিয়াক আহমেদ, যুব ও ক্রীড়া সম্পাদক মুকিদুজ্জামান জুরাত, উপ-দপ্তর সম্পাদক পঙ্কজ দে, উপ-প্রচার সম্পাদক মোঃ  সিদ্দিক আলম , রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জেডু সরকার, মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী  সদস্য মোঃ আশরাফ উদ্দিন খান, মোঃ ইসমাইল হোসেন, মোঃ মুজিবুর রহমান, মাসুদ আহমেদ, অর্পণ কুমার দে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন