স্টাফ রিপোর্টার
রাজশাহীতে ৫২তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়। শনিবার (০৪ নভেম্বর) ‘‘সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’’ প্রতিপাদ্যকে সামনে নিয়ে দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদ্যাপনের লক্ষ্যে রাজশাহী জেলা প্রশাসন ও সমবায় বিভাগের যৌথ উদ্যোগে এ আলোচনা সভাার আয়োজন করা হয়। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর।
বিভাগীয় কমিশনার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল সমবায়ের মাধ্যমে দেশের প্রতিটি মানুষ খাদ্য পাবে, আশ্রয় পাবে, শিক্ষা পাবে, উন্নত জীবনের অধিকারী হবে। তিনি সমবায়ের মাধ্যমে মানুষের আর্থ-সামাজিক উন্নয়নের উদ্যোগ গ্রহণ করেছিলেন। বঙ্গবন্ধু আরও বলেছিলেন, অনেক সম্ভাবনার দেশ, বাংলাদেশ। তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত ১৫ বছরে বাংলাদেশ ঈর্ষণীয় জায়গায় পৌছে গেছে। এটি আমাদের অহংকার ও গর্ব। দলবদ্ধ হয়ে কাজ করার নাম হলো সমবায় সমিতি। তাই দশে মিলি করি কাজ, হারি জিতি নাহি লাজ। দশে মিলে একটি কাজ করলে সেটিতে অবশ্যই বিজয় হবে। ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে আমরা সকলে মিলে বাংলাদেশের জন্য একযোগে কাজ করব। রাজশাহী জেলা প্রশাসক মো: শামীম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্য অতিথি ছিলেন রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি রাশেদুল হাসান, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার আল মামুন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সমবায় বিভাগের যুগ্মনিবন্ধক মো: মোখলেসুর রহমান। সমবায়ে বিশেষ অবদানের জন্য অনুষ্ঠানে বিভিন্ন সমবায় সমিতিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। শ্রেষ্ঠ সমবায়ীদের হাতে সম্মাননা ক্রেট তুলে দেন অতিথিবৃন্দ। এর আগে সকালে জেলা শিল্পকলা মিলনায়তন চত্বর থেকে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়।
গোদাগাড়ী
গোদাগাড়ী প্রতিনিধি : সমবায়ে গড়ছি দেশ,র্স্মাট হবে বাংলাদেশ এই প্রতিবাদ্যের মধ্যে দিয়ে রাজশাহীর গোদাগাড়ীতে বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্যে জাতীয় সমবায় দিবস পালন পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও সমবায় দপ্তরের আয়োজনে শনিবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে বর্ণাঢ্য রালি বের করা হয়। র্যালি শেষে জাতীয় পতাকা ও সমবায়ী পতাকা উত্তোলন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলামের সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খাতুন মিলি, সহকারি কমিশনার (ভূমি) জাহিদ হাসান, বিআরডিবি চেয়ারম্যান এ.এম শাহীন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সমবায় অফিসার জিগার হাসরত। এসময় উপজেলা পল্লি উন্নয়ন কর্মকর্তা শারমিন সুলতানাসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,সমবায়ী সদস্যসহ অন্যান্য সুধিজন উপস্থিত ছিলেন।

পুঠিয়া
পুঠিয়া প্রতিনিধি : সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ শ্লোগানে রাজশাহীর পুঠিয়ায় ৫২ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে সমবায় র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে র্যালী বের করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। অনুষ্ঠানের আয়োজন করে পুঠিয়া উপজেলা প্রশাসন, সমবায় দপ্তর ও স্থানীয় সমবায়ীবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এ.কে.এম নূর হোসেন নির্ঝর। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুঠিয়া-দুর্গাপুর আসনের সংসদ সদস্য প্রফেসর ডাক্তার মনসুর রহমান। আরো উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম, পুঠিয়া ইউনিয়নের চেয়ারম্যান আশরাফ খান ঝন্টু, উপজেলা সমবায় অফিসার মোঃ আবু মোতাল্লেম প্রমুখ।
পবা
পবা প্রতিনিধি : ‘সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ প্রতিপাদ্যে রাজশাহীর পবায় ৫২তম জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এর আগে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্তরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য র্যালি বের হয়। শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বিভিন্ন ক্যাটাগরিতে পাঁচজন সমবায়ীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। শনিবার (৪ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও সমবায় দপ্তর ও স্থানীয় সমবায়ীবৃন্দের যৌথ আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত। অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোসা: আরজিয়া বেগম ও মো: ওয়াজেদ আলী খাঁন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আবু বাশির, উপজেলা রিসোর্স সেন্টার (ইউআরসি) ইন্সট্রাক্টর রেহেনা আকতার, সহকারী প্রোগ্রামার (ব্যানবেইস) ইসমোতারা খাতুন।
মান্দা
মান্দা প্রতিনিধি : ‘সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে নওগাঁর মান্দায় ৫২তম জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা আঞ্জুমান বানুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দীপংকর পাল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাকিল আহমেদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহায়মেনুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা আখতার হোসেন, বীরমুক্তিযোদ্ধা খোদাবক্স মিয়া, উপজেলা বণিক সমবায় সমিতি লিঃ এর সভাপতি আখতারুজ্জামান আল মনসুর প্রমুখ।