সর্বশেষ সংবাদ
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি জলবায়ু ঝুঁকি মোকাবিলায় সমন্বিত উদ্যোগ নেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাজশাহীতে কুপিয়ে জখম, হত্যার হুমকি, মামলা না নেয়ায় আতঙ্কে পরিবার মালয়েশিয়া থেকে চীনে প্রধানমন্ত্রী, সফর ঘিরে বড় প্রত্যাশায় বেইজিং রামেবি আয়োজিত সেমিনারে ডেঙ্গু মোকাবিলায় সমন্বিত প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধির তাগিদ তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত রাজশাহী নগরীতে নারীসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার নওগাঁয় শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার সাপাহারে বাড়িতে ঢুকে দম্পতির ওপর হামলা

নভেম্বরের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের তফসিল : ইসি

Paris
Update : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩

এফএনএস

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল নভেম্বর মাসের প্রথমার্ধে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম। গতকাল সোমবার জাতীয় সংসদ নির্বাচন সফল করতে নির্বাচন কমিশন (ইসি) আইনশৃঙ্খলা বাহিনীর উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান সচিব। এর আগে বৈঠকে সভাপতিত্ব করেন সিইসি কাজী হাবিবুল আউয়াল। সভায় অন্যান্য কমিশনারসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকের আলোচনার উদ্ধৃতি দিয়ে সচিব বলেন, ‘এখন পর্যন্ত জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার অনুকূল পরিবেশ রয়েছে। নির্বাচন আয়োজনে এখনও পর্যন্ত বড় ধরনের কোনো প্রতিবন্ধকতা নেই বলে তারা (আইনশৃঙ্খলা বাহিনী) জানিয়েছেন। তবে বিএনপি’র ডাকা আগামী তিন দিনের অবরোধের বিষয়ে আইনশৃঙ্খলার কোনো অবনতি যেন না হয়, সে বিষয়ে তারা সতর্ক থাকবেন বলে আশ্বস্ত করেছেন। তফসিল ঘোষণার পর থেকে ভোট হওয়ার আগ পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সময় সময় কমিশনকে জানাবে। তখন প্রয়োজন হলে কমিশন আবারও তাদের সঙ্গে বসে সিদ্ধান্ত নেবে।’ ব্যালট বাক্স পাঠানোর বিষয়ে তিনি বলেন, ‘এখনও পর্যন্ত ব্যালট বাক্স কখন পাঠানো হবে, সে বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। কারণ, এখনও অনেক সময় রয়েছে। নির্বাচনের তফসিল ঘোষণার পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’ ব্যালট বাক্স পাঠানো নিয়ে সমস্যা হলে প্রয়োজন অনুযায়ী সময়মতো ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। সচিব বলেন, ‘আজকে বিভিন্ন গোয়েন্দা সংস্থা তাদের তথ্য উপস্থাপন করেছে এবং বিভিন্ন বাহিনীর কী সক্ষমতা আছে, বা অতীতে কীভাবে নির্বাচনে দায়িত্ব পালন করেছে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের পরিকল্পনা কমিশনে উপস্থাপন করেছে। কমিশন তাদের বক্তব্য শুনেছে এবং কিছু দিকনির্দেশনা দিয়েছে। এছাড়া, তফসিল ঘোষণার পর পরিপত্র জারি করা হবে সে বিষয়ে কমিশন তাদের অবহিত করেছে।’ বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোস্তাফিজুর রহমান, পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন, এনএসআই’র মহাপরিচালক মেজর জেনারেল টি এম জোবায়ের, আনসার ও ভিডিপি মহাপরিচালক মেজর জেনারেল একেএম আমিনুল হক, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল একেএম নাজমুল হাসান, এসবি প্রধান ও অতিরিক্ত আইজিপি এসবি প্রধান মো. মনিরুল ইসলাম, র‌্যাব মহাপরিচালক অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন, সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার এর প্রতিনিধি, ডিজিএফআই মহাপরিচালকের প্রতিনিধি এবং বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালকের প্রতিনিধি উপস্থিত ছিলেন।


আরোও অন্যান্য খবর
Paris