সোমবার

১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
উচ্চ রক্তচাপ দিবস উপলক্ষে রাজশাহী হার্ট ফাউন্ডেশনে ৫ দিন বিনামূল্যে চিকিৎসাসেবা ক্রীড়াকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বর্তমান সরকার কাজ করছে : মিনু প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পাদক পরিষদের নেতাদের বৈঠক তৃণমূলের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে সরকার : মিলন সাংবাদিকসহ জনগণের সহযোগিতা কামনা করলেন আরএমপি কমিশনার মেয়েদের জন্য ডিগ্রি পর্যন্ত ফ্রি শিক্ষা ব্যবস্থার আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী পদ্মা ব্যারেজের ঘোষণা যেন লোক দেখানো না হয় : জামায়াত আমির রাজশাহী কোর্ট কলেজে বরণ-বিদায় ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান কাজী নজরুল ইসলাম সম্মাননা পেলেন কবি শামীমা নাইস ছোট্ট জান্নাতের মৃত্যু যেনো নাড়িয়ে দিলো প্রতিটি হৃদয়

রাসিক মেয়রের সাথে প্রেসক্লাব অব ইন্ডিয়া’র সভাপতির সাক্ষাৎ

Paris
Update : শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩

প্রেস বিজ্ঞপ্তি
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রেস ক্লাব অব ইন্ডিয়া‘র সভাপতি গৌতম লাহিড়ী। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বিকেল ৫টায় ঢাকা ক্লাব লাউঞ্জে এই সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনকে সম্মাননা স্মারক প্রদান করেন প্রেস ক্লাব অব ইন্ডিয়া‘র সভাপতি গৌতম লাহিড়ী। এ সময় তৃতীয়বারের মতো প্রেস ক্লাব অব ইন্ডিয়া‘র সভাপতি নির্বাচিত হওয়ায় গৌতম লাহিড়ীকে ক্রেস্ট প্রদান ও জাতীয় নেতা শহীদ এএইচএম কামারুজ্জামানের উপর লেখা বই উপহার দেন রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। এ সময় বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, সোনালী ব্যাংক পিএলসি এর সাবেক জেনারেল ম্যানেজার শেখ শাহ আলী মোছাদ্দেক, সাবেক ছাত্রনেতা ও মাসিক অন্যদেশ এর ব্যবস্থাপনা সম্পাদক একে লুৎফর রহমান সেন্টু, সম্পাদক আল আমিন বাবু, সোনালী ব্যাংক পিএলসি এর এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার রোম্মান উদ্দিন এবং ড. রেজা উপস্থিত ছিলেন।


আরোও অন্যান্য খবর
Paris