বুধবার

১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী লিবিয়ায় অপহৃত মান্দার আলমগীরের মৃত্যু, আড়াই মাস পর মরদেহ শনাক্ত রাজশাহীতে ক্লুলেস দস্যুতা মামলার রহস্য উদ্ঘাটন, বিএনপি নেতাসহ ২ জন গ্রেপ্তার পুশইন ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি বিএমডিএ’র ৮৬তম পরিচালনা বোর্ড সভা নতুন সরকারের অধিনে ২০২৬-২৭ অর্থবছরের প্রথম বাজেট অধিবেশন শুরু প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত ডেঙ্গমুক্ত রাজশাহী নগরী গড়তে প্রচেষ্টা অব্যাহত থাকবে : রিটন রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘুর বাচ্চা আনতে গিয়ে প্রাণ হারালেন এক কিশোর দেশের ৬৫ শতাংশ গ্রাহক বিদ্যুতের মূল্যবৃদ্ধির বাইরে থাকছেন : তথ্যমন্ত্রী

বিভিন্ন দেশে পতিত জমি খুঁজে চুক্তিভিত্তিক চাষাবাদের সুপারিশ

Paris
Update : বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২১

এফএনএস : বিশ্বের বিভিন্ন দেশের পতিত কৃষি জমি খুঁজে বের করে ‘কন্ট্রাক্ট ফার্মিং’ বা চুক্তিভিত্তিক চাষাবাদের ব্যবস্থা নিতে সুপারিশ করেছে সংসদীয় কমিটি। গতকাল বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৮তম বৈঠকে এ সুপারিশ করা হয়। বৈঠক শেষে কমিটির সভাপতি মুহাম্মদ ফারুক খান এ তথ্য জানান। তিনি বলেন, বিশ্বের বিভিন্ন জায়গায় কৃষি জমি পড়ে আছে। সেসব খুঁজে কন্ট্রাক্ট ফার্মিংয়ের সুপারিশ করে কমিটি। বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসনের সর্বশেষ অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়। এ বছরে ফেব্রুয়ারি-মার্চ মাসের মধ্যে জাতিসংঘ এবং উন্নয়ন সংস্থার প্রতিনিধিদের ভাসানচরে রোহিঙ্গা প্রত্যাবাসনের কার্যক্রম সরেজমিনে পরিদর্শনের আমন্ত্রণ জানানোর সুপারিশ করা হয়।

এ সময় ইথিওপিয়ায় বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত কর্মপরিকল্পনা উপস্থাপন করেন। তখন কমিটি উভয় দেশের মধ্যে বাণিজ্যিক-অর্থনৈতিক-রাজনৈতিক সম্পর্ক সুদৃঢ় করার সুপারিশ করে। বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর প্রতিনিধিদের উপস্থিতিতে বৈঠকে বাংলাদেশের রপ্তানির পরিসংখ্যান সম্পর্কিত প্রতিবেদনের ওপর আলোচনা হয়। বৈঠকে বিদেশে অবস্থিত বাংলাদেশি মিশনগুলোকে সম্পৃক্ত করে রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণের পাশাপাশি পণ্য ও বাজার সম্প্রসারণের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হয়। বৈঠকে ভারত থেকে যথাসময়ে কোভিড-১৯ ভ্যাক্সিন প্রাপ্তির জন্য পররাষ্ট্রমন্ত্রী, প্রতিমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রণালয়কে অভিবাদন জানানো হয়।

একই সঙ্গে পরবর্তীতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক অনুমোদিত অন্যান্য প্রতিষ্ঠান থেকে ভ্যাকসিন আমদানির উদ্যোগ গ্রহণ এবং ভারত থেকে ভ্যাকসিন আনার প্রক্রিয়াটি চলমান রাখতে যথাযথ তদারকির সুপারিশ করা হয়। বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী সংসদীয় কমিটির সদস্য পররাষ্ট্রমন্ত্রী এ. কে. আবদুল মোমেন, প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, নুরুল ইসলাম নাহিদ, গোলাম ফারুক খন্দকার প্রিন্স, নিজাম উদ্দিন জলিল (জন), কাজী নাবিল আহমেদ, মো. হাবিবে মিল্লাত এবং মো. আবদুল মজিদ খান অংশ নেন।


আরোও অন্যান্য খবর
Paris