সোমবার

১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
উচ্চ রক্তচাপ দিবস উপলক্ষে রাজশাহী হার্ট ফাউন্ডেশনে ৫ দিন বিনামূল্যে চিকিৎসাসেবা ক্রীড়াকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বর্তমান সরকার কাজ করছে : মিনু প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পাদক পরিষদের নেতাদের বৈঠক তৃণমূলের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে সরকার : মিলন সাংবাদিকসহ জনগণের সহযোগিতা কামনা করলেন আরএমপি কমিশনার মেয়েদের জন্য ডিগ্রি পর্যন্ত ফ্রি শিক্ষা ব্যবস্থার আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী পদ্মা ব্যারেজের ঘোষণা যেন লোক দেখানো না হয় : জামায়াত আমির রাজশাহী কোর্ট কলেজে বরণ-বিদায় ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান কাজী নজরুল ইসলাম সম্মাননা পেলেন কবি শামীমা নাইস ছোট্ট জান্নাতের মৃত্যু যেনো নাড়িয়ে দিলো প্রতিটি হৃদয়

নানা আয়োজনে রাজশাহীতে শেখ রাসেলের জন্মদিন পালিত

Paris
Update : বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩

স্টাফ রিপোর্টার

রাজশাহীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন পালিত হচ্ছে। শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে র‌্যালী, কেককাটা, পুস্পস্তবক অর্পণ, দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে বুধবার সকাল ১০টায় নগর ভবনে বঙ্গবন্ধু ও শেখ রাসেলের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। এরপর ব্যানার-ফেস্টুন উড়িয়ে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির উদ্বোধন করেন সিটি মেয়র। দিবসটি উপলক্ষে নগর ভবন থেকে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি বের করা হয়। এ সময় সিটি কর্পোরেশনের কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারীর উপস্থিত ছিলেন। এদিকে শেখ রাসেল এর জন্মদিন উপলক্ষে রাজশাহী মহানগর আওয়ামী লীগের উদ্যোগে কুমারপাড়া দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধু ও শেখ রাসেলের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

রাসিক

প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে বুধবার সকাল সাড়ে ১০টায়  নগর ভবন চত্বরে বঙ্গবন্ধু ও শেখ রাসেলের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। এ সময় রাসিক মেয়রের উপস্থিতিতে কাউন্সিলর, কর্মকর্তাবৃন্দ ও কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে পৃথক পৃথকভাবে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এরপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শহীদ শেখ রাসেলসহ ১৫ আগস্টের সকল শহীদ, জাতীয় চার নেতা ও মহান মুক্তিযুদ্ধের শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। দিবসটি উপলক্ষ্যে বেলুন-ফেস্টুন ও পায়রা উড়িয়ে রাজশাহী সিটি কর্পোরেশনের দিনব্যাপী বিভিন্ন কর্মসূরিচ উদ্বোধন করেন সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।  এরপর নগর ভবন থেকে বর্ণাঢ্য আনন্দ র‌্যালী বের করা হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় নগর ভবনে গিয়ে শেষ হয়। বেলা ১২টায় সিটি হল সভাকক্ষে মোমবাতি প্রজ্জ্বলন ও কেক কাটার আয়োজন করা হয়। এছাড়া দিবসটি উপলক্ষ্যে বাদ যোহর শেখ রাসেলের আত্মার মাগফিরাত কামনায় নগর ভবন সহ নগরী সকল মসজিদে বিশেষ মোনাজাত ও দোয়া মাহফিল এবং মন্দির, গির্জা, প্যাগোডা ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। বিকেল ৪টায় নগরীর ছোটবনগ্রাম এলাকায় নির্মিত শেখ রাসেল শিশু পার্ক উন্মুক্তকরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ-কমিটির সদস্য ও কেন্দ্রীয় যুব মহিলা লীগের সদস্য ডা. আনিকা ফারিহা জামান অর্ণা, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন, ভারপ্রাপ্ত সচিব আল মাহমুদ রনি, নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নূর-ঈ-সাঈদ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম খান, কর্মচারী ইউনিয়নের সভাপতি দুলাল শেখ, সাধারণ সম্পাদক আজমীর আহম্মেদ মামুনসহ কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

রামেবি

প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (রামেবি) ‘শেখ রাসেল দিবস-২০২৩’ উদ্যাপন করা হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল, শহীদ শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল। এদিন সকালে রামেবির অস্থায়ী কার্যালয়ে শহীদ শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে রামেবি কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি রামেবি কার্যালয় থেকে বের হয়ে প্রধান সড়ক হয়ে জিপিও সামনে দিয়ে ঐতিহ্য চত্বর প্রদক্ষিণ করে আবার রামেবিতে এসে শেষ হয়। এরপর সকাল ১১টায়  রামেবির কোষাধ্যক্ষ প্রফেসর ড. রুস্তম আলী  আহমেদের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় শহীদ শেখ রাসেলের জীবনী নিয়ে আলোচনা করেন, রামেবির রেজিস্ট্রার (অ.দা) ডা. মো: জাকির হোসেন খোন্দকার, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) ইঞ্জিনিয়ার মো: সিরাজুম মুনির, উপ- কলেজ পরিদর্শক ডা. জোহা মোহাম্মদ মেহেরওয়ার হোসেন, সহকারী রেজ্রিার মো: রাসেদুল ইসলাম, সেকশন অফিসার শাকিল আহমেদ প্রমুখ। সভা সঞ্চালনা করেন জনসংযোগ শাখার সেকশন অফিসার জামাল উদ্দীন। এসময় লিয়াজোঁ ও প্রটোকল অফিসার মো: ইসমাঈল হোসেন, সহকারী কলেজ পরিদর্শক (চ.দা) মো: নাজমুল হোসেন, সহকারি প্রোগ্রামার ফারজানা ফাইজাসহ রামেবির সকল কর্মকর্তা কর্মচারি উপস্থিত ছিলেন।

বিএমডিএ

প্রেস বিজ্ঞপ্তি : বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) আয়োজনে ‘শেখ রাসেল দিবস’ পালন করা হয়েছে। বুধবার (১৮অক্টোবর ২০২৩) সকাল ৯.৩০মিনিটএ “শেখ রাসেল দিবস” উপলক্ষে বিএমডিএ প্রধান কার্যলয়ে শেখ রাসেল এর প্রতিকৃতিতে পুস্প¯থবক অর্পণ করেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক আব্দুর রশীদ সহ কর্মকর্তা কর্মচারীবিন্দ। সকালে  আলোচনা সভা, মসজিদে দোয়া ও সাংস্কৃতিক  অনুষ্ঠানের আয়োজন করা হয় বিএমডিএ প্রধান কার্যালয় ভবনে। “শেখ রাসেল দিবস” আলোচনা সভা সঞ্চালনা করেন (আইবি) সম্মানী সম্পাদক প্রকৌশলী মোঃ নাজমুল হুদা।

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মো: আব্দুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রকৌশলী ও কর্মকর্তা-কর্মচারিবৃন্দ উপস্থিত ছিলেন।

রাকাব

প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) প্রধান কার্যালয়ে দিনব্যাপি কর্মসূচি পালন করা হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নিরঞ্জন চন্দ্র দেবনাথ এর নেতৃত্বে প্রধান কার্যালয়ের বঙ্গবন্ধু অঙ্গনে শেখ রাসেল-এর প্রতিকৃতিতে পুষ্পমাল্য ও পুষ্পস্তবক অর্পণ করার মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ আঃ রহিম; নিরীক্ষা, হিসাব ও আদায় মহাবিভাগের মহাব্যবস্থাপক মাকসুদা নাসরীন; প্রশাসন মহাবিভাগের মহাব্যবস্থাপক (চলতি দায়িত্ব) শওকত শহীদুল ইসলাম; রাকাব, রাজশাহী বিভাগের মহাব্যবস্থাপক মোঃ আতিকুল ইসলাম; ব্যাংকের প্রধান কার্যালয়; বিভাগীয় কার্যালয়, বিভাগীয় নিরীক্ষা কার্যালয়, রাজশাহী; প্রশিক্ষণ ইনস্টিটিউট; এসইসিপি, রাজশাহী; স্থানীয় মুখ্য কার্যালয়, রাজশাহী’র সকল কর্মকর্তা-কর্মচারী এবং রাকাব কর্মচারী সংসদ (সিবিএ) এর নেতৃবৃন্দ।

রাজশাহী চেম্বার

প্রেস বিজ্ঞপ্তি : রাসেল দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির “বোর্ড রুমে” কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি জনাব মাসুদুর রহমান রিংকু, সহ-সভাপতি জনাব মোঃ সুলতান মাহমুদ সুমন, পরিচালকবৃন্দ সর্বজনাব মোঃ শাহাদৎ হোসেন বাবু, মোঃ সাদরুল ইসলাম, রিয়াজ আহমেদ খান মোঃ আসাদুজ্জামান রবি, মোঃ মোস্তাফিজুর রহমানসহ চেম্বার সচিবালয়ের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

রাজশাহী  জেলা  পরিষদ

প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহী  জেলা  পরিষদের আয়োজনে জেলা পরিষদ কার্যালয়ের বুধবার (১৮ অক্টোবর) সকাল ১১ টায়  শেখ রাসেলের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল। প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ শেষে শহীদ শেখ রাসেলের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা মু:হাসান রেজা, চেয়ারম্যানের ব্যক্তিগত সচিব ফজলে এলাহী সোহেল,সহকারী প্রকৌশলী মো: এজাজুল আলম, উপ-সহকারী প্রকৌশলী এ.কে.এম আনোয়ার হোসেন, হিসাবরক্ষক আব্দুল মতিনসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

রাজশাহী প্রেসক্লাব

প্রেস বিজ্ঞপ্তি : শেখ রাসেল দিবস স্মরণে রাজশাহী প্রেসক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ সভাপতি সাইদুর রহমান।

আলোচনা রাখেন- রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মো. আসলাম-উদ-দৌলা, রাজশাহী প্রেসক্লাব সহ-সভাপতি আবু সালে মো ফাত্তাহ, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ সহ-সভাপতি সালাউদ্দিন মিন্টু, স্মৃতি পরিষদ সদস্য ইকবাল হাসান টাইগার প্রমুখ।

রাজশাহী কলেজ

প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহী কলেজে শেখ রাসেল দিবস উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচির আয়োজন করে। আনন্দ র‌্যালী, শেখ রাসেল-এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, শেখ রাসেল দেয়ালিকা উম্মোচন ও আলোচনা সভা পুরুষ্কার বিতরণের আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল খালেক। এসময় ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর ওলিউর রহমান, শিক্ষক পরিষদের সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ ও বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মহিলা কলেজ

প্রেস বিজ্ঞপ্তি: যথাযোগ্য মর্যাদায় রাজশাহী সরকারি মহিলা কলেজ, রাজশাহীতে “শেখ রাসেল দিবস” উদ্যাপিত হয়। কলেজ কর্তৃক আয়োজিত বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে কলেজ প্রাঙ্গণ হতে নগরীর গুরুত্বপূর্ণ সড়কসমূহে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণের আনন্দ র‌্যালী, শেখ রাসেল-এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, শেখ রাসেল দেয়ালিকা উম্মোচন, বৃক্ষ রোপন কর্মসূচি, আলোচনা সভা। দিবসকে কেন্দ্র করে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং শেখ রাসেল-এর রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. জুবাইদা আয়েশা সিদ্দীকা, প্রধান সমন্বয়ক হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. নাজনীন সুলতানা এবং উপস্থিত ছিলেন এডুকেশন ক্যাডার্স কাউন্সিলের সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন মোল্লা, সাহিত্য ও সাংস্কৃতিক কমিটির আহ্বায়ক মোঃ মোজাফফার হোসাইন এবং বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানসহ শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারিবৃন্দ।

রাজশাহী শিক্ষা বোর্ড

প্রেস বিজ্ঞপ্তি : ‘শেখ রাসেল দিবস  উপলক্ষে সকাল ০৯.১০ মিনিটে মুজিব শতবর্ষ স্মারক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ম্যুরালে এবং সকাল ০৯.১৫ মিনিটে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং ১ মিনিট নীরবতা পালনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।  এরপর সকাল ০৯.৩০ মিনিটে রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. কামরুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় শিক্ষা বোর্ডের সকল কর্মকর্তা/কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন রাজশাহী শিক্ষা বোর্ডের প্রধান মূল্যায়ন অফিসার (চলতি দায়িত্ব) এস. এম. গোলাম আজম। ‘শেখ রাসেল দিবস ২০২৩’ উপলক্ষে স্বাগত বক্তব্য রাখেন রাজশাহী শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক ও ‘শেখ রাসেল ২০২৩’ উদ্যাপন কমিটির আহবায়ক মো. এনামুল হক। এছাড়াও বক্তব্য রাখেন রাজশাহী শিক্ষা বোর্ডের সচিব মো. হুমায়ূন কবীর, হিসাব রক্ষণ অফিসার হোসনে আরা আরজু ও বাংলাদেশ আন্তঃ শিক্ষা বোর্ড কর্মচারী ফেডারেশনের মহাসচিব ও রাজশাহী শিক্ষা বোর্ডের সভাপতি মোহা. হুমায়ূন কবীর।

রুয়েট

প্রেস বিজ্ঞপ্তি : শেখ রাসেল দিবস ২০২৩ উপলক্ষে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) আয়োজিত এক আালাচা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম বলেছেন, রুয়েটের শিক্ষার্থীদের জন্য ‘শেখ রাসেল’ নামে একটি অত্যাধুনিক হলের নামকরণ করা হবে। বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের হল রুমে আয়োজিত এই আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহম্মদ চৌধুরী। সভাপতিত্ব করেন ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল আওয়াল। আলোচনা সভায় আরোও বক্তব্য রাখেন শিক্ষকদের পক্ষ থেকে গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. ফারুক হোসেন, কর্মকর্তাদের পক্ষ থেকে সংস্থাপন ও প্রশাসন শাখার উপ-রেজিস্ট্রার মো. রোকনুজ্জামান, কর্মচারীদের পক্ষ থেকে পদার্থবিদ্যা বিভাগের ডাটা প্রসেসর মো. মহিদুল ইসলাম, রুয়েট শাখা ছাত্রলীগের নবনিযুক্ত সভাপতি ফাহমিদ লতিফ লিয়ন। এর আগে শেখ রাসেল দিবস উপলক্ষে রুয়েটে বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল শেখ রাসেলের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, বর্ণাঢ্য র‌্যালি এবং  বৃক্ষরোপন।

বাগমারা

মচমইল থেকে সংবাদদাতা : শহীদ শেখ রাসেল এর জন্মদিন উপলক্ষে বুধবার সকাল ১০ টায় বাগমারা উপজেলা প্রশাসনের পক্ষে থেকে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি পরিষদ চত্বর প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত যোগ দেয়।   উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এফ এম আবু সুফিয়ান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মুঠোফোনের মাধ্যমে বক্তব্য রাখেন, রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক। মহিলা বিষয়ক কর্মকর্তা খন্দকার মাক্কামাম মাহমুদার পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার। আরো বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, বাগমারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নরদাশ ইউনিয়নের চেয়ারম্যান অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার, শিক্ষার্থীদের মধ্যে সাবিহা তাবাসসুম।

পবা

পবা প্রতিনিধি : পবায় শেখ রাসেল দিবস উদযাপন উপলক্ষ্যে কেককাটা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসুচী পালিত হয়েছে। এর আগে দিবসটি উপলক্ষ্যে উপজেলা পরিষদ চত্তরে একটি বর্ণাঢ্য র‌্যালী এবং বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেল এর জন্মদিন উপলক্ষে তাঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।বুধবার (১৮ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজন র‌্যালী, কেককাটা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য মোঃ আয়েন উদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরজিয়া বেগম ও ওয়াজেদ আলী খাঁন।

পুঠিয়া

পুঠিয়া থেকে প্রতিনিধি : শেখ রাসেল দিবস উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা প্রশাসন। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুঠিয়া উপজেলা চেয়ারম্যান জি. এম. হিরা বাচ্চু। উপজেলা নির্বাহী অফিসার একে.এম নূর হোসেন নির্ঝরের সভাপতিত্বে সহকারী কমিশনার (ভুমি) দেবাশীষ বসাক, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মতিন মুকুল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমি রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার রহিম কনক প্রমুখ উপস্থিত ছিলেন।

 

নাচোল

নাচোল থেকে প্রতিনিধি : ১৮ অক্টোবর (বুধবার) দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ হলরুমে সকাল ১০টায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীন। এর আগে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্প স্তবক অর্পণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের, পৌর মেয়র আব্দুর রশিদ ঝালুখান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সবুজ হাসান, ভাইস চেয়ারম্যান মশিউর রহমান ও জান্নাতুন নাঈম, ওসি মিন্টু রহমান, উপজেলা প্রকৌশলী শাহিনুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, আবুল কাশেম ওবায়েদ, পল্লী উন্নয়ন কর্মকর্তা হারুন -অর রশিদ, পল্লী সঞ্চয় ব্যাংক ব্যবস্থাপক হাবিবুর রহমানসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।


আরোও অন্যান্য খবর
Paris