সোমবার

১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
উচ্চ রক্তচাপ দিবস উপলক্ষে রাজশাহী হার্ট ফাউন্ডেশনে ৫ দিন বিনামূল্যে চিকিৎসাসেবা ক্রীড়াকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বর্তমান সরকার কাজ করছে : মিনু প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পাদক পরিষদের নেতাদের বৈঠক তৃণমূলের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে সরকার : মিলন সাংবাদিকসহ জনগণের সহযোগিতা কামনা করলেন আরএমপি কমিশনার মেয়েদের জন্য ডিগ্রি পর্যন্ত ফ্রি শিক্ষা ব্যবস্থার আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী পদ্মা ব্যারেজের ঘোষণা যেন লোক দেখানো না হয় : জামায়াত আমির রাজশাহী কোর্ট কলেজে বরণ-বিদায় ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান কাজী নজরুল ইসলাম সম্মাননা পেলেন কবি শামীমা নাইস ছোট্ট জান্নাতের মৃত্যু যেনো নাড়িয়ে দিলো প্রতিটি হৃদয়

নগরীর ৭৯ পূজা মণ্ডপের প্রত্যেককে ২০ হাজার টাকা করে অনুদান প্রদান

Paris
Update : মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩

স্টাফ রিপোর্টার
শারদীয় দুর্গাপূজা-২০২৩ উদ্যাপন উপলক্ষে রাজশাহী সিটি কর্পোরেশনের আয়োজনে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও রাজশাহী মহানগরীর পূজা উদযাপন কমিটি, মন্দির ও ক্লাব-এর সভাপতি ও সাধারণ সম্পাদকগণের সাথে মতবিনিময় সভা অনুুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ অক্টোবর) দুপুরে নগর ভবনের সিটি হল সভাকক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
উল্লেখ্য, এ বছর রাজশাহী মহানগরীর ৭৯টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষ্যে ৭৯টি পূজা মণ্ডপকে ২০ হাজার টাকা করে অনুদান প্রদান করা হয়েছে। মতিবিনিময় সভায় ৭৯টি পূজা মণ্ডপ কমিটির সভাপতি/সাধারণ সম্পাদকের হাতে অনুদানের অর্থ তুলে দেন রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ অসাম্প্রদায়িক দেশ। দেশে প্রত্যেক ধর্মের মানুষ নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করেন। আমরা ‘ধর্ম যার যার, উৎসব সবার’ এই নীতিতে বিশ্বাসী। তিনি আরো বলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সকল মন্ডপে সার্চ লাইটের মাধ্যমে আলোকায়ন করা হবে। প্রতিমা বিসর্জনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সরকারী বরাদ্দের পাশাপাশি রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রতিটি পূজা মন্ডপকে ২০ হাজার করে টাকা প্রদান করা হলো।
রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড.এবিএম শরীফ উদ্দিনের সভাপতিত্বে মতনিনিময় সভায় বক্তব্য দেন রাসিকের ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, হিন্দু ধর্মীয় কল্যান স্ট্রাস্টের ট্রাস্টি তপন কুমার সেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, রাজশাহী মহানগরের সভাপতি এ্যাডভোকেট সরৎ চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক পার্থ পাল চৌধুরী, আরএমপির (বোয়ালিয়া) উপ-পুলিশ কমিশনার বিভূতি ভূষণ বানার্জী, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের ওয়ারহাউজ ইন্সপেক্টর মোঃ সেলিম রেজা, নেসকোর নির্বাহী প্রকৌশলী অনিক কুমার রায় প্রমুখ।


আরোও অন্যান্য খবর
Paris