বুধবার

১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী লিবিয়ায় অপহৃত মান্দার আলমগীরের মৃত্যু, আড়াই মাস পর মরদেহ শনাক্ত রাজশাহীতে ক্লুলেস দস্যুতা মামলার রহস্য উদ্ঘাটন, বিএনপি নেতাসহ ২ জন গ্রেপ্তার পুশইন ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি বিএমডিএ’র ৮৬তম পরিচালনা বোর্ড সভা নতুন সরকারের অধিনে ২০২৬-২৭ অর্থবছরের প্রথম বাজেট অধিবেশন শুরু প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত ডেঙ্গমুক্ত রাজশাহী নগরী গড়তে প্রচেষ্টা অব্যাহত থাকবে : রিটন রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘুর বাচ্চা আনতে গিয়ে প্রাণ হারালেন এক কিশোর দেশের ৬৫ শতাংশ গ্রাহক বিদ্যুতের মূল্যবৃদ্ধির বাইরে থাকছেন : তথ্যমন্ত্রী

পবায় বিনামূল্যে পেঁয়াজ বীজ ও সার বিতরণ

Paris
Update : মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩

পবা প্রতিনিধি
কৃষি সমৃদ্ধি এই স্লোগানে রাজশাহীর পবায় ২০২৩-২৪ অর্থ বছরে খরিপ-২ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৩ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত।
বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ফারজানা তাসনিম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস ওয়াজেদ আলী খাঁন, সহকারী কমিশনার (ভূমি) অভিজিত সরকার। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার তন্ময় কুমার সরকার ও রায়হান উদ্দিন, উদ্ভিদ সংরক্ষণ অফিসার হাফিজুর রহমান, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার মোশাররফ হোসেন সহ সকল ব্লকের উপ-সহকারী কৃষি সম্প্রসারণ অফিসারবৃন্দ, সাংবাদিক, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
উল্লেখ্য এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৩৫০জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এক বিঘা জমির জন্য প্রতিজন কৃষককে বিনামূল্যে গ্রীষ্মকালীন এক কেজি এন-৫৩ জাতের পেঁয়াজ বীজ, ডিএপি সার ২০ কেজি, এমওপি সার ২০ কেজি, ছত্রাকনাশক, কীটনাশক, জৈবসার, পলিথিন, প্লাস্টিক এবং নাইলন দড়ি বিতরণ করা হয়। এছাড়াও চারা উৎপাদনের অংশ হিসেবে প্রত্যেক কৃষককে জমি প্রস্তুতি ও সেচ শ্রমিক, আন্ত:পরিচর্যা শ্রমিক এবং বাঁশ ক্রয় বাবদ দুই হাজার আটশত টাকা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে প্রদান করা হবে।


আরোও অন্যান্য খবর
Paris