মঙ্গলবার

১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
রাজশাহীর নওহাটা গুদামে অনিয়ম, ৫ ট্রাক চাল আটক প্রধানমন্ত্রীকে সভাপতি করে নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতায় জাতীয় কমিটি ভূমি সেবায় হয়রানি বন্ধে জবাবদিহি নিশ্চিতের আশ্বাস দিলেন ভূমিমন্ত্রী রাসিকে যোগদান করলেন ম্যাজিস্ট্রেট নাজমুল আলম নাচোলে সাংবাদিকদের সাথে বিভাগীয় কমিশনারের মতবিনিময়সভা অনুষ্ঠিত প্রশাসক রিটনের দায়িত্ব গ্রহণের দুই মাসে রাজশাহী নগরীর উল্লেখ্যযোগ্য পরিবর্তন উচ্চ রক্তচাপ দিবস উপলক্ষে রাজশাহী হার্ট ফাউন্ডেশনে ৫ দিন বিনামূল্যে চিকিৎসাসেবা ক্রীড়াকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বর্তমান সরকার কাজ করছে : মিনু প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পাদক পরিষদের নেতাদের বৈঠক তৃণমূলের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে সরকার : মিলন

স্মার্ট বাংলাদেশ গড়তে শেখ হাসিনার নৌকার বিজয় করতে হবে : এনামুল

Paris
Update : শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩

মচমইল থেকে সংবাদদাতা
আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের বিজয়ের লক্ষ্যে উপজেলা মহিলা আওয়ামী লীগ ও যুব মহিলা লীগ নেতৃবৃন্দের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ টায় সালেহা ইমারত কোল্ড স্টোরেজ মিলনায়তনে উপজেলা মহিলা আওয়ামী লীগ ও যুব মহিলা লীগের উদ্যোগে মতবিনিময় সভার আয়োজন করা হয়। উপজেলা মহিলা লীগের সভাপতি কহিনুর বানুর সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও বাগমারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক। প্রধান অতিথি বলেন, আগামী নির্বাচন স্মার্ট বাংলাদেশ গড়ার নির্বাচন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী হলে স্মার্ট বাংলাদেশ গড়া সহজ হবে। শেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই দেশের উন্নয়ন চলমান রয়েছে। এখন মায়ের পরিচয়ে পরিচিতি পাচ্ছে ছেলে-মেয়েরা। সব খানে এখন মায়ের নাম ব্যবহার করা হচ্ছে। মায়ের মর্যাদা বৃদ্ধি করা হয়েছে। শেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই এটি সম্ভব হয়েছে। প্রধানমন্ত্রী ক্ষমতায় আছে বলে শান্তি বসবাস করছে দেশের মানুষ। তাই আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পুরুষের পাশাপাশি মহিলা আওয়ামী লীগ ও যুব মহিলা লীগের ভূমিকা গুরুত্বপূর্ণ। সবাইকে ঐক্যবদ্ধ হয়েছে নৌকার বিজয় ঘটাতে হবে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি ও বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি শাহিনুর খাতুন। এ সময় উপস্থিত ছিলেন, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ আসাদুজ্জামান আসাদ, দপ্তর সম্পাদক নূরুল ইসলাম, সদস্য হাচেন আলী, মহিলা লীগের সাধারণ সম্পাদক জাহানারা বেগম, ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক পারভীন আক্তার প্রমুখ। মতবিনিময় সভায় আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আরোও অন্যান্য খবর
Paris