২৮ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাসিকের অটোরিক্সা ও চার্জার রিক্সা নিয়ন্ত্রণ কমিটির সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৯ ফেব্রুয়ারি ২০২১, ১০:২৫ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
রাসিকের অটোরিক্সা ও চার্জার রিক্সা নিয়ন্ত্রণ কমিটির সভা অনুষ্ঠিত
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহী সিটি কর্পোরেশনের অটোরিক্সা ও চার্জার রিক্সা নিয়ন্ত্রণ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে নগর ভবনের সরিৎ দত্তগুপ্ত সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি, প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু। সভাপতির বক্তব্যে প্যানেল মেয়র সরিফুল ইসলাম বাবু বলেন, সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন নগরীর পরিচ্ছন্ন পরিবেশের উন্নয়ন, নাগরিক সেবা বৃদ্ধিসহ কর্মসংস্থান সৃষ্টিতে নানা উদ্যোগ গ্রহণ অব্যাহত রেখেছেন।

এ নগরীতে বৃহৎ শিল্প কারখানা স্থাপিত না হওয়ায় বেকার সমস্যার সমাধানে এ নগরীতে ইজিবাইক চলাচলের অনুমতি প্রদান করেন। এর ফলে এ কর্মকান্ডে মালিক চালকসহ বিপুল সংখ্যক জনগোষ্ঠীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। তিনি বলেন, পথচারীদের চলাচলের সুবিধার্থে ও যানজট নিরসনে সিটি কর্পোরেশন অটোরিক্সা ও চার্জার রিক্সা নিয়ন্ত্রণ নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন করা হয়েছে। যা দেশে আজ মডেল হিসেবে পরিণত হয়েছে। নীতিমালা অনুযায়ী সকাল-বিকাল দুই রং এর নিয়ম মেনে গাড়ী চালাতে হবে।

নিবন্ধনবিহীন অটোরিক্সা ও চার্জার রিক্সার বিরুদ্ধে অভিযান পরিচালনা অব্যাহত থাকবে। এজন্য অটোরিক্সা, চার্জার রিক্সা ও চালকদের লাইসেন্স সাথে রেখে প্রদর্শন করতে হবে। এছাড়া অবৈধ এবং রেজিস্ট্রেশনবিহীন কোন অটোরিক্সা/চার্জার রিক্সা গ্যারেজসমূহে চার্জ না দেওয়ার জন্য গ্যারেজ মালিকদের অনুরোধ জানানো হয়েছে। সভায় গ্যারেজ মালিকদের ট্রেড লাইসেন্স গ্রহণ করে ব্যবসা পরিচালনা করতে অনুরোধ করা হয়।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন