২৮ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাজশাহীর পুটিয়ায় শিক্ষক হত্যাকারীর শাস্তির দাবী রংপুরে

প্রকাশিত: ৯ ফেব্রুয়ারি ২০২১, ১০:১৮ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
রাজশাহীর পুটিয়ায় শিক্ষক হত্যাকারীর শাস্তির দাবী রংপুরে
বিজ্ঞাপন

এফএনএস : রাজশাহী জেলার পুটিয়া উপজেলার দোমাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক, বীর মুক্তিযোদ্ধার সন্তান সোহেল রানার হত্যার প্রদিবাদে খুণী সন্ত্রসীদেও গ্রেফতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে সোমবার রংপুর প্রেসক্লাব সামনে মানববন্ধন করেছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি রংপুর জেলা শাখা।

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি রংপুর জেলা শাখার সাবেক সভাপতি মঞ্জুর হোসেন খাজা এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন রংপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, প্রাথমিক শিক্ষক সমিতি রংপুর জেলা শাখার সভাপতি সাহীদ হোসেন, সাধারণ সম্পাদক মোকছেদুল হক মন্ডল, রংপুর জেলার তারাগঞ্জ উপজেলা শাখার সভাপতি হিরোপদো, পীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি কবির হোসেন,গঞ্জচড়া উপজেলা শাখার সভাপতি আবদুর রাজ্জাক,বদরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদ ওয়াহেদুজ্জামন বকুল প্রমুখ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন