সর্বশেষ সংবাদ
রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী রাজশাহীতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস, হৃদরোগের ঝুঁকি : ড. মজিবুল হক গোদাগাড়ীতে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ

প্রধানমন্ত্রীকে নিয়ে আবেগঘন স্ট্যাটাস দিলেন মাশরাফি

Paris
Update : রবিবার, ৯ জুলাই, ২০২৩

এফএনএস

প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নির্দেশে ১ দিনের ব্যবধানে অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ঘোষণা দিয়েছেন তামিম ইকবাল। তামিমের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার মূল কারিগর ছিলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। গত শুক্রবার মাশরাফির মাধ্যমেই প্রধানমন্ত্রী সঙ্গে বৈঠকে বসেন তামিম। পরে তামিমের প্রধানমন্ত্রী পর্যন্ত পৌঁছানোর প্রক্রিয়াও জানান মাশরাফি। এবার নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে প্রধানমন্ত্রীকে নিয়ে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন নড়াইল এক্সপ্রেস। মাশরাফি তার স্ট্যাটাসে লেখেন, ‘সাকিবের ডেঙ্গু হলে, তিনি হাসপাতালে গিয়ে হাজির। মুশফিকের ব্যক্তিগত কথা বলতে হবে, তিনি বললেন, ‘‘চলে আসো গণভবনে।’’ তামিম হুট করে অবসরে, তিনি ডেকে নিয়ে সমাধান করে দিলেন। এরকম আরও অনেক উদাহরণ আছে একজন নেতার, যিনি দেশের অর্থনীতি থেকে শুরু করে খেলাধুলা, সবকিছুর খেয়াল রাখেন।’ এরপর ক্রিকেটারদের উদ্দেশে তিনি আরও লেখেন, ‘প্রিয় খেলোয়াড় ভাইরা, এটা আপনাদের বুঝতে হবে যে, এসব তার দুর্বলতা নয়, বরং তার ভালোবাসা। সেই ভালোবাসা থেকেই তিনি আপনাদের সম্মান করেন। আপনাদেরও উচিত ভালোবাসা দিয়ে সেই সম্মানটা ফিরিয়ে দেওয়া। অর্থাৎ নিজের কাজটা ঠিকভাবে করা, পুরো মনোযোগ দিয়ে খেলা ও সর্বোচ্চ চেষ্টা করা।’ মাশরাফি আরও লেখেন, ‘দেশের কোটি কোটি ক্রিকেটভক্ত আপনাদের দিকে তাকিয়ে, কারণ আপনারাই পারেন দেশ ও দেশের মানুষকে আনন্দের জোয়ারে ভাসাতে। কোটি কোটি মানুষ প্রতিদিনের জীবনযুদ্ধের পরও একটু আশা নিয়ে কখনও গ্যালারিতে, কখনও টেলিভিশনের সামনে বসে আপনাদের দেখতে, স্রেফ আপনাদের ভালোবেসে আর আপনাদের কাছ থেকে একটু আনন্দ পাওয়ার আশায়। আপনাদের জয় দেখে এই মানুষগুলো ভাবে, তারা নিজেরাই জিতেছে। এই আনন্দ, এই সুখ পৃথিবীর কোনো কিছুতেই আসবে না। আপনারা জিতবেন, আমরাও জিতব, এই আশাতেই আছি আমরা।’

 

 


আরোও অন্যান্য খবর
Paris