প্রেস বিজ্ঞপ্তি
রাজশাহী গভঃ ল্যাবরেটরী হাইস্কুলের ১০ম শ্রেণির শিক্ষার্থী ফায়েজ আহমদ আগামী ৩ থেকে ১১ জুলাই সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) অনুষ্ঠিত আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াড ২০২৩ এ প্রতিযোগী হিসেবে অংশগ্রহন করতে গেছে। এ বছর বাংলাদেশ বায়োলজি অলিম্পিয়াড জাতীয় জীববিজ্ঞান উৎসব ২০২৩ এ সহস্রাধিক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১২ হাজারের বেশি শিক্ষার্থীর মধ্য থেকে তিন ধাপে তত্ত্বীয় ও ব্যবহারিক প্রশিক্ষণ এবং উচ্চতর মূল্যায়নের মাধ্যমে চূড়ান্তভাবে চারজন প্রতিযোগী বাছাই করে। এই চারজনের মধ্যে রাজশাহী গভঃ ল্যাবরেটরী হাইস্কুলের শিক্ষার্থী ফায়েজ আহমদ ১ম স্থান অধিকার করার গৌরব অর্জন করে। বিশ্বের ৮০টির বেশি দেশের প্রায় ৩২০জন প্রতিযোগী এই আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াডে প্রতিযোগীতা করবে। বাংলাদেশের চারজন প্রতিযোগী রাজশাহীর গভঃ ল্যাবরেটরী হাইস্কুলের শিক্ষার্থী ফায়েজ আহমদ ও ঢাকার ৩টি প্রতিষ্ঠান স্কলাস্টিকার ফাইয়াদ আহম্মেদ, সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের আরিজ আনাস ও ঢাকা সিটি কলেজের আহম্মেদ নাইমসহ আন্তর্জাতিক জুরি হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডা. সৌমিত্র চক্রবর্তী ও কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ কে এম জাকির হোসেন বাংলাদেশ টিম হিসাবে এ বছর প্রতিনিধিত্ব করছে। প্রতিযোগীরা তাদের সাফল্যের জন্য সকলের নিকট দোয়াপ্রার্থী।