সর্বশেষ সংবাদ
রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী রাজশাহীতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস, হৃদরোগের ঝুঁকি : ড. মজিবুল হক গোদাগাড়ীতে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ

শুদ্ধাচার পুরস্কার পেলেন গোমস্তাপুরের ইউএনও আসমা খাতুন

Paris
Update : বুধবার, ২৮ জুন, ২০২৩

গোমস্তাপুর সংবাদদাতা : ২০২২-২০২৩ অর্থবছরে সরকারি কাজে সেবা প্রদান ও কর্মদক্ষতার স্বীকৃতিস্বরুপ শ্রেষ্ঠ কর্মকর্তার পুরস্কার পেয়েছেন চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) আসমা খাতুন। শুদ্ধাচার চর্চায় উৎসাহ প্রদান ও সরকারি সেবা প্রদানের লক্ষ্যে এ পুরস্কার প্রদান করা হয়। সোমবার (২৬ জুন) জেলা প্রশাসন সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক এ কে এম গালিভ খানঁ এর সভাপতিত্বে (ইউএনও) আসমা খাতুনের হাতে এ সম্মাননা পুরস্কারটি তুলে দেয়া হয়।

এ শ্রেষ্ঠত্বের পুরস্কারে ছিল নগদ অর্থ, সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান। এ সময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কর্মকর্তা নির্বাচিত হওয়ায় ও পুরস্কার প্রাপ্তির বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করে আসমা খাতুন বলেন, উপজেলা পর্যায়ে সকলকে নিয়ে কাজ করার ফলেই এই পুরস্কার অর্জিত হয়েছে। এ প্রাপ্তি ভবিষ্যতে আমাকে কাজের প্রতি আরও বেশি দায়বদ্ধ এবং দায়িত্বশীল করে তুলবে। সামনের দিনগুলোতে নিজের সর্বোচ্চ মেধা, শ্রম ও যোগ্যতা দিয়ে এই উপজেলার মানুষের সেবা করতে আরও বেশি সচেষ্ট থাকব। গোমস্তাপুর উপজেলাকে একটি উন্নত আধুনিক জনপদ হিসেবে গড়ে তুলতে নিরলস ভাবে কাজ করে যাবো। উল্লেখ্য যে, (ইউএনও) আসমা খাতুন এ উপজেলায় দীর্ঘ এক বছর পাঁচ মাস যাবত সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন।


আরোও অন্যান্য খবর
Paris