৩ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

নওগাঁয় পুলিশ সুপার কামরুজ্জামানের যোগদান

প্রকাশিত: ১৫ জুন ২০২৩, ১:৩৭ পূর্বাহ্ণ | বিভাগ: চাকরি-বাকরি
নওগাঁয় পুলিশ সুপার কামরুজ্জামানের যোগদান
বিজ্ঞাপন

আককাস আলী

নওগাঁর পুলিশ সুপার পদে পরিবর্তন এসেছে। গত ১৩জুন (মঙ্গলবার) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই পরিবর্তনের ঘোষণা দেয়া হয়। নওগাঁর পুলিশ সুপার পদে নতুন মুখ হিসেবে যোগদান করছেন দিনাজপুর জেলার কৃতি সন্তান মো. কামরুজ্জামান, বিপিএম-সেবা। তিনি শেরপুর জেলার পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে এমএসসি সম্পন্ন করে ২৫তম বিসিএস-এর মাধ্যমে পুলিশ কর্মকর্তা হিসেবে নিয়োগ পান। আর বর্তমান পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হককে টুরিস্ট পুলিশের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন