বৃহস্পতিবার

৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাগমারার দ্বীপপুরে মহিলা লীগের সম্মেলনে সভাপতি আইমালা, সম্পাদক ফরিদা

Paris
Update : রবিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২১

মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারা উপজেলার ৩নং দ্বীপপুর ইউনিয়ন মহিলা লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেল ৩ টায় দ্বীপপুর ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়ন মহিলা লীগের উদ্যোগে ত্রি-বার্ষিক সম্মেলনের আয়োজন করা হয়। ইউনিয়ন মহিলা লীগের সহ-সভাপতি আইমালা বিবির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাসিনা বানুর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে মুঠোফোনের মাধ্যমে বক্তব্য রাখেন, রাজশাহী-৪(বাগমারা) আসনের সংসদ সদস্য, উপজেলা আ’লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক। প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি বলেন, বাগমারায় মহিলা আওয়ামী লীগের সংগঠন একটি মডেল সংগঠন।

উপজেলার প্রতিটি ইউনিয়নে মহিলা লীগে ত্রি-বার্ষিক সম্মেলনের মধ্যে দিয়ে তৃণমূলের মহিলা লীগের রাজনীতি আরো বিকশিত হচ্ছে। ত্রি-বার্ষিক সম্মেলনে মহিলাদের উপস্থিতি প্রমান করে তারা কত শক্তিশালী। সম্মেলনের মধ্যে দিয়ে নতুন নেতৃত্ব আসছে মহিলা লীগের সংগঠনে। আসন্ন নির্বাচন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থীকে বিপুল ভোটে জয়লাভ করতে মহিলা লীগের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। জাতির জনকের সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ। দলের স্বার্থে ওয়ার্ড, ইউনিয়ন এবং উপজেলা প্রতিটি কমিটিতে মহিলাদের রাখা হচ্ছে। মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সফল করতে ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় নেতৃবৃন্দদের আহ্বান জানান তিনি।

উক্ত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি, উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, উপজেলা মহিলা লীগের সভাপতি মরিয়ম বেগম, সাধারণ সম্পাদক কহিনুর বানু প্রমুখ। আলোচনা অনুষ্ঠান শেষে সর্বসম্মতিক্রমে আইমালাকে সভাপতি এবং ফরিদা বানুকে সাধারণ সম্পাদক করে দ্বীপপুর ইউনিয়ন মহিলা লীগের কমিটির ঘোষণা করা হয়েছে। উক্ত কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদক মিলে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ ইউনিয়ন মহিলা লীগের কমিটির ঘোষণা করবেন।


আরোও অন্যান্য খবর
Paris