১৬ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

মেয়র প্রার্থী লিটনকে বিজয়ী করতে শাহীন আকতার রেণী গণসংযোগ

প্রকাশিত: ১২ জুন ২০২৩, ১০:৪৯ অপরাহ্ণ | বিভাগ: রাজনীতি, রাজশাহী
মেয়র প্রার্থী লিটনকে বিজয়ী করতে শাহীন আকতার রেণী গণসংযোগ
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি
আসন্ন ২১জুন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত ও ১৪দল সমর্থিত মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটনকে বিজয়ী করার লক্ষ্যে ২৯নং ওয়ার্ডে গণসংযোগ করেছেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেণী। সোমবার (১২ জুন) বিকেলে ২৯নং ওয়ার্ডের বিভিন্ন এলাকা ঘুরে গণসংযোগ করেন। এ সময় উপস্থিত ছিলেন ২৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মঞ্জুর আলী, মতিহার থানা আওয়ামী লীগের সহ-সভাপতি তবারক হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান আলী সহ স্থানীয় আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন