২০ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
প্রধানমন্ত্রীর রাজশাহী সফর : সুপ্ত আশা-প্রত্যাশা দানা বেঁধেছে মানুষের মাঝেশিবগঞ্জে মাদকবিরোধী অভিযানে হামলা চালালেও ৩ কারবারি গ্রেপ্তারঅবহেলা আর অযত্নে পড়ে আছে ঈশ্বরদী বিমান বন্দরবরেন্দ্র অঞ্চলের মানুষের আশানুরূপ খাদ্যের যোগান দিচ্ছে বিএমডিএশেষ মুহূর্তের প্রস্তুতির মধ্য দিয়ে প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত রাজশাহীপ্রধানমন্ত্রীর নিকট রাজশাহীতে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির বিষয়ে উপস্থাপন করা হবে : রাসিক প্রশাসকরাজশাহীর ঐতিহ্য-গৌরবের ধারক বরেন্দ্র কলেজ জাতীয়করণ দাবিকৃষ্ণ-হরিদ্রা রঙের ছোঁয়া ভিআইপি সড়কে ধর্মসভার মন্ডপ হপিংয়ে আসছেন প্রধানমন্ত্রী

আল হিলালেই যাচ্ছেন মেসি

প্রকাশিত: ৩ জুন ২০২৩, ১০:৫৭ অপরাহ্ণ | বিভাগ: খেলার খবর, খেলার ময়দান
আল হিলালেই যাচ্ছেন মেসি
বিজ্ঞাপন

এফএনএস
চলতি মৌসুম শেষে পিএসজি ছাড়ছেন লিওনেল মেসি। গতকাল শনিবার পিএসজির জার্সিতে শেষবারের মতো মাঠে নামবেন বিশ্বকাপজয়ী এই ফুটবলার। আর এই ম্যাচ দিয়ে পিএসজির সঙ্গে দুই বছরের সম্পর্কের ইতি ঘটবে মেসির। সাতবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলারের পরবর্তী গন্তব্য কোথায়, তা নিয়ে চলছে আলোচনা। তবে স্পেনের গণমাধ্যম জানিয়েছে, শেষ পর্যন্ত সৌদি আরবের ক্লাব আল হিলালেই যাচ্ছেন মেসি। স্প্যানিশ গণমাধ্যম ‘স্পোর্ত’ এর এক প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবের ক্লাব আল হিলালেই যাচ্ছেন মেসি। আনুষ্ঠানিক ঘোষণাও আসবে খুব শিগগিরই। ৬ জুন মেসিকে সই করানোর ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা দিবে আল হিলাল। মেসির চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় আছে সৌদি আরবের ক্লাবটি। এদিকে বার্সেলোনার কোচ জাভির দাবি বার্সেলোনাতেই ফিরবেন মেসি। শুক্রবার তিনি বলেছিলেন, ‘মেসি নিজেও জানে যে আমরা তাকে স্বাগত জানাতে প্রস্তুত আছি। এ ব্যাপারে কোনো কিছুই পরিবর্তন হয়নি। আমাদের এখনো সুযোগ আছে, আমরা তাকে চাই। আমাদের এখানে তাকে ফেরাতে আমরা প্রস্তুত আছি।’

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন