সাবাইহাট থেকে প্রতিনিধি : রাজশাহীর বাগমারায় গনিপুর ইউনিয়ন আওয়ামী কৃষকলীগ ওয়ার্ড কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা দুই ঘটিকায় উপজেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক প্রভাষক নজরুল ইসলাম মীরের সঞ্চালনায় চাঁন্দেরআড়া উচ্চ বিদ্যালয় চত্বরে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। গনিপুর ইউনিয়ন আওয়ামী কৃষকলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) ইউসুফ আলী মাস্টারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী কৃষকলীগের সহ-সভাপতি মহসিন আলী। বিশেষ অতিথি ছিলেন বাগমারা উপজেলা কৃষকলীগের সভাপতি এমদাদুল হক দুলু, সহ-সভাপতি আব্দুর রাজ্জাক সরকার বাবু অরূফে আর্ট বাবু, জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আবুল কাশেম।
বক্তব্য রাখেন উপজেলা কৃষক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কৃষিবিদ কামরুজ্জামান কামরুল, ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক প্রফুল্ল কুমার সরকার, জেলা কৃষকলীগ সহ-প্রচার সম্পাদক সাহাবুব আলম। উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের অন্যতম সদস্য লুকমান আলী, উপজেলা কৃষকলীগের দপ্তর সম্পাদক মতিউর রহমান, আ’লীগ নেতা আব্দুস সামাদ, ১ নং ওয়ার্ড সভাপতি পরেশ চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, ২ নং ওয়ার্ড সভাপতি মুনছুর রহমান মৃধা,সাধারণ সম্পাদক আবু বাক্কার, ৩ নং ওয়ার্ড সভাপতি বাবর আলী বাবু, সাধারণ সম্পাদক আঃ মান্নান,
৪ নং ওয়ার্ড সভাপতি আবু সালে প্রাং, সাধারণ সম্পাদক ইয়ারিফ, ৫ ওয়ার্ড সভাপতি আনছার আলী কবিরাজ, সাধারণ সম্পাদক ইসলাম আলী প্রাং, ৬ নং ওয়ার্ড সভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক ইয়ামিন আলী, ৭ নং ওয়ার্ড সভাপতি আরফান আলী, সাধারণ সম্পাদক বুলবুল আহম্মেদ, ৮ নং ওয়ার্ড সভাপতি আব্দুস সামাদ মন্ডল, সাধারণ সম্পাদক আমীর আলী সরকার, ৯ নং ওয়ার্ড সভাপতি কাবুল হোসেন প্রাং, সাধারণ সম্পাদক আব্দুর রশীদ প্রমুখ।