৭ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

গোদাগাড়ী পৌর নির্বাচনে নৌকার পক্ষে যুবলীগের ব্যাপক গণসংযোগ

প্রকাশিত: ৭ ফেব্রুয়ারি ২০২১, ১০:৫১ পূর্বাহ্ণ | বিভাগ: রাজনীতি
গোদাগাড়ী পৌর নির্বাচনে নৌকার পক্ষে যুবলীগের ব্যাপক গণসংযোগ
বিজ্ঞাপন

গোদাগাড়ী প্রতিনিধি : রাজশাহীর গোদাগাড়ী পৌর নির্বাচনে নৌকার পক্ষে ব্যাপক গণসংযোগ ও পথসভা করেছেন কেন্দ্রীয় যুবলীগ। গতকাল শনিবার সন্ধা সাড়ে ৬ দিকে পৌরসভার ৯নং ওয়ার্ড সুলতানগঞ্জ মোড়ে পৌর যুবলীগ সভাপতি অধ্যাপক আকবর আলীর সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক রফিকুল আলম জোয়ার্দ্দার সৈকত। প্রধান বক্তা ছিলেন, রাজশাহী জেলা যুবলীগ সভাপতি আবু সালেহ।বিশেষ অতিথি ছিলেন, নৌকার মেয়র প্রার্থী

অয়েজউদ্দীন বিশ্বাস, কেন্দ্রীয় যুবলীগের সহ সম্পাদক রাজু আহমেদ নির্বাহী সদস্য আবু হাসান সিদ্দিকী মিলন, সদস্য কাজী মিরাজুল ইসলাম ডলার,চাপাইনবাবগঞ্জ জেলা যুবলীগ সভাপতি সামিউল ইসলাম লিটন, রাজশাহী জেলা যুবলীগ সাধারন সম্পাদক আলী আজম সেন্টু, সাংগঠনিক সম্পাদক ওয়াসিম রেজা লিটন,মোবারক হোসেন মিলন, উপজেলা যুবলীগ সভাপতি জাহঙ্গীর আলম,সাধারন সম্পাদক মাসুদ পারভেজ বিপ্লব,অর্থ সম্পাদক বেলাল উদ্দীন সোহেল, পৌর যুবলীগ সহ সভাপতি নাসিমুল ইসলাম নাসিম প্রমূখ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন