সর্বশেষ সংবাদ
রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী রাজশাহীতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস, হৃদরোগের ঝুঁকি : ড. মজিবুল হক গোদাগাড়ীতে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ

রাজশাহী সদর ও দুর্গাপুরসহ দেশের ১৬ সাব-রেজিস্টারকে বদলি আদেশ

Paris
Update : বুধবার, ২৪ মে, ২০২৩

স্টাফ রিপোর্টার, দুর্গাপুর

রাজশাহী সদর ও দুর্গাপুর সহ দেশের ১৬ জন সাব-রেজিস্টার কে বদলির আদেশ দিয়েছেন আইন বিচার ও সংসদ মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ। মঙ্গলবার (২৩ মে) প্রশাসনিক চেন ও সমন্বয়ের স্বার্থে আইন বিচার ও সংসদ মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ শাখা-৬ এর সিনিয়র সরকারি সচিব শফিউল আলম বদলির আদেশ দেন।

রাজশাহী সদরের নাজির আহমেদ রিপনকে গাজীপুরের কাপাসিয়া, দুর্গাপুর উপজেলা সাব-রেজিস্টার নাফিসা নাওয়ার কে শেরপুরের নকলা উপজেলায়, নওগাঁ মান্দা প্রসাদপুরের সাদ্দাম হোসেন খান কে রাজশাহীর দুর্গাপুর উপজেলায়, মাদারীপুর সদর উপজেলার সুমন ঘোষ কে ঝিনাইদহ সদর , গাজীপুরের কাপাসিয়া এসএম কুদ্দুস মিয়াকে ঢাকা সদর, কিশোরগঞ্জ পাকুন্দিয়ার মোহসিন উদ্দীন আহমদকে জামালপুর সরিষাবাড়ি, জামালপুরের বকশীগঞ্জের জুয়েল মিয়াকে কিশোরগঞ্জের পাকুন্দিয়া, জামালপুর দেওয়ানগঞ্জের মোহাম্মদ মোস্তাফিজুর রহমানকে রাজশাহীর পুঠিয়া, সিলেট তাজপুরের পরিতোষ কুমার অধিকারীকে নওগাঁর পত্নীতলা, ঢাকা মোহাম্মদপুর এর সাজ্জাদুল কবিরকে নারায়ণগঞ্জের ফতুল্লায়, নারায়ণগঞ্জের ফতুল্লার শাহীন আলমকে ঢাকা মোহাম্মদপুর, পাবনা ভাঙ্গুরার মাহবুবের রহমান ওয়াজেদকে চাঁদপুরের উত্তর মতলব, কুড়িগ্রাম উলিপুরের নাবিব আফতাবকে কুড়িগ্রাম সদর, লালমনির হাট হাতিবান্দার নাজমুল হককে কুড়িগ্রাম উলিপুর, কিশোরগঞ্জ কুলিয়ারচরের জাহিদুল ইসলামকে টাঙ্গাইলের মধুপুর এবং শেরপুর নকলার শওকত হোসনে মো. আফিকে রাজবাড়ী সদর উপজেলা সাব রেজিস্টার অফিসে বদলি করা হয়েছে। বদলি কৃত সাব- রেজিস্টার কে আগামী ২৯ শে মে এর মধ্যে দায়িত্ব অর্পণ করে বদলীকৃত উপজেলায় যোগদানের জন্য নির্দেশনা জারি করেন আইন ও বিচার মন্ত্রণালয়ের আইন ও বিচার শাখা-৬ এর সিনিয়র সহকারী সচিব মো. শফিউল আলম।


আরোও অন্যান্য খবর
Paris