সর্বশেষ সংবাদ
‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সামাদ, সম্পাদক আসাদ রাজশাহী কারাগারে বাবার কোলে ওঠার সুযোগ পেলো ফুটফুটে শিশু ইতিহাস গড়লো রুয়েটের ‘টিম বেঙ্গলসাব’ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে রাজশাহীতে র‌্যালি, আলোচনাসভা রাজশাহী নগরীতে ৬৬ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে পবায় প্রতিবন্ধী-দুঃস্থদের মাঝে সহায়তা বিতরণ করলেন ডিসি রোববার থেকে ভারতের ট্যুরিস্ট ভিসা চালু হচ্ছে : হাইকমিশনার রাজশাহীর আমের বাজারে জমজমাট বেচাকেনা, ব্যস্ত চাষি-ব্যবসায়ীরা

বান্ধবীর বাসায় গলায় ফাঁস, আনসার দলের খেলোয়াড়ের মৃত্যু

Paris
Update : শনিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২১

এফএনএস : রাজধানীর মোহাম্মদপুরের বসিলা এলাকার একটি বাসায় গলায় ফাঁস নেন কামরুল ইসলাম (২৪) নামে আনসার দলের এক খেলোয়াড়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। জানা গেছে, সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস নিয়ে আত্মহত্যার চেষ্টা করেন কামরুল। উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই মারা যান তিনি। গত বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে। কামরুলের বান্ধবী পরিচয় দেয়া এক নারী অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।

সকাল পৌনে ৮টার দিকে ঢামেকের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রতিভা নামের ওই নারী বলেন, কামরুল আনসার টিমের (তায়কোয়ানদো) খেলোয়াড়। ফেডারেশন থেকে দুদিনের ছুটি নিয়ে গ্রামের বাড়ি চট্টগ্রামে যাওয়ার কথা ছিল তার। গত রাতে তিনি আমার বাসায় আসেন। সবাই ঘুমিয়ে গেলে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে তিনি গলায় ফাঁস নেন। বিষয়টি টের পেয়ে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢামেকে নিয়ে যাওয়া হয়।

এ বিষয়ে ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য কামরুলের বান্ধবী প্রতিভাকে পুলিশ ক্যাম্পে আনা হয়েছে বলেও জানান তিনি।


আরোও অন্যান্য খবর
Paris