রবিবার

৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত ডেঙ্গমুক্ত রাজশাহী নগরী গড়তে প্রচেষ্টা অব্যাহত থাকবে : রিটন রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘুর বাচ্চা আনতে গিয়ে প্রাণ হারালেন এক কিশোর দেশের ৬৫ শতাংশ গ্রাহক বিদ্যুতের মূল্যবৃদ্ধির বাইরে থাকছেন : তথ্যমন্ত্রী বিশ্বে প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি হল ভ্যাকসিন, মানবদেহে সফল পরীক্ষা বাগমারার তাহেরপুর হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ পাবনায় নতুন বিসিক শিল্পনগরী গড়ে তোলা হবে : শিল্পমন্ত্রী নওগাঁ সীমান্তে বিএসএফ’র পুশইনের অপচেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি তানোরে যেভাবে প্রাণ গেলো ৭টি গরুর তানোরে খাল পুনঃখনন পরিদর্শনে জেলা প্রশাসক

নারীকে ঘরে রেখে দেশের উন্নয়ন সম্ভব নয় : শাজাহান খান

Paris
Update : শনিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২১

প্রেস বিজ্ঞপ্তি : সমাজকে প্রতিষ্ঠা ও দেশের উন্নয়নে নারীদের ভূমিকা অনস্বীকার্য। নারীকে ঘরে রেখে দেশের উন্নয়ন সম্ভব নয়। গ্রামে-গঞ্জে নারীরা গরু-ছাগল, হাঁস-মুরগী পালন, খালি জায়গায় বিভিন্ন জাতের শাক-সবজি চাষ করে স্বাবলম্বী হচ্ছে। শহর অঞ্চলে এখন অনেকে ঘরের ছাদে বিভিন্ন ফলের চাষ করে উপার্জন করছে। দেশে এখন আর কেউ পুষ্টিহীনতায় ভোগে না। নারীদের এই সাফল্যের কারণে দেশও এগিয়ে যাচ্ছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি শাজাহান খান এমপি আজ সীমান্ত নোঙ্গর বিজিবি ইদগাঁহ মাঠে অনুষ্ঠিত রাজশাহী বিভাগের নারী উদ্যোক্তাদের বিভাগীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতাকালে এসব কথা বলেন। তিনি বলেন, দেশের প্রতিটি সেক্টরে আজ নারীরা প্রতিষ্ঠিত। দেশে এখন অনেক নারী উদ্যোক্তা তৈরি হচ্ছে।

নারীরা যাতে ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোগের মাধ্যমে প্রতিষ্ঠিত হতে পারে সেজন্য সরকার ঋণের ব্যবস্থা করছে। নানা প্রতিবন্ধকতার মাঝেও নারীরা এগিয়ে যাচ্ছে, তাদের ছোট করে দেখার আর সুযোগ নেই। তিনি বলেন, অর্থনৈতিকভাবে বাংলাদেশ এখন বিশে^র বিস্ময়। এক সময় বাংলাদেশ ছিল অবহেলিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কোভিড-১৯ এর মত দুর্যোগ পরিস্থিতিতেও এদেশের উন্নয়ন দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে। সরকার জনগণের আস্থা অর্জন করেছে বলেই তা সম্ভব হয়েছে। শাজাহান খান বলেন, যারা জনগণকে কিছু দিতে জানে না, দেশের উন্নয়নে বিশ^াস করে না, জনগণের কল্যাণ চায় না, করোনা ভ্যাকসিন নিয়ে অহেতুক মিথ্যাচার করছে তাদের থেকে সতর্ক থাকতে হবে।

এ সময় তিনি জানান, প্রধানমন্ত্রীর সুষ্ঠু পরিকল্পনার ফলে করোনা পরিস্থিতিতে বিশে^র অন্যান্য দেশের চেয়ে আমাদের অবস্থান ভালো। অনুষ্ঠানে নারী উদ্যোক্তার খোঁজে প্রতিষ্ঠানের চেয়ারম্যান উর্মি রহমানের সভাপতিত্বে এ্যাডভোকেট আসাদুজ্জামান দুর্জয়, কর্মসংস্থান ব্যাংকের সহকারী পরিচালক সালেহ মো. সিরাজুল সালেকিন, বাংলাদেশ ইউমেনের প্রধান মনিরা মতিন জোনাকিসহ নারী উদ্যোক্তাদের খোঁজে সংগঠনের কর্মকর্তা ও রাজশাহী বিভাগের নারী উদ্যোক্তাগণ উপস্থিত ছিলেন। পরে বিকালে শাজাহান খান রাজশাহী নওদাপাড়া বাস টার্মিনালে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের রাজশাহী বিভাগীয় প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন।


আরোও অন্যান্য খবর
Paris