বৃহস্পতিবার

৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাগমারার গনিপুরে মহিলা লীগের সম্মেলনে সভাপতি আফরোজা, সম্পাদক সাথী

Paris
Update : শনিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২১

মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারা উপজেলার ১১ নং গনিপুর ইউনিয়ন মহিলা লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৩ টায় চাঁন্দেরআড়া উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন মহিলা লীগের উদ্যোগে ত্রি-বার্ষিক সম্মেলনের আয়োজন করা হয়। ইউনিয়ন মহিলা লীগের সভাপতি আফরোজা বিবির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাথী খাতুনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে মুঠোফোনের মাধ্যমে বক্তব্য রাখেন, রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, উপজেলা আ’লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক। প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি বলেন, ইউনিয়ন মহিলা লীগে ত্রি-বার্ষিক সম্মেলনের মধ্যে দিয়ে জাগ্রত হচ্ছে তৃণমূলের মহিলা লীগের রাজনীতি।

ত্রি-বার্ষিক সম্মেলনে মহিলাদের উপস্থিতি প্রমান করে তারা কত শক্তিশালী। সম্মেলনের মধ্যে দিয়ে নতুন নেতৃত্ব আসছে মহিলা লীগের সংগঠনে। এর ফলে সংগঠনে গতিশীলতা বিরাজ করবে। আসন্ন নির্বাচন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থীকে বিপুল ভোটে জয়লাভ করতে মহিলা লীগের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। জাতির জনকের সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ। সেই সংগঠনের অংগ সহযোগী মহিলা লীগের সংগঠন। তাই দলের স্বার্থে ওয়ার্ড, ইউনিয়ন এবং উপজেলা প্রতিটি কমিটিতে মহিলাদের রাখা হচ্ছে। মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সফল করতে ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় নেতৃবৃন্দদের আহ্বান জানান তিনি।

উক্ত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি, উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার, কৃষি বিষয়ক সম্পাদক অধ্যক্ষ কুমার প্রতীক দাশ রানা, উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক আব্দুল জব্বার, সদস্য জাহেদুর রহিম মিঠু, উপজেলা মহিলা লীগের সভাপতি মরিয়ম বেগম, সাধারণ সম্পাদক কহিনুর বানু, গনিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক সামসুল ইসলাম, সহ-সভাপতি শীতেন্দ্রনাথ প্রাং, ইচাহাক আলী, ইউসুফ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, আজিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক সানোয়ার হোসেন, দপ্তর সম্পাদক জামাল উদ্দীন,

স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক মাস্টার মোজাম্মেল হক, সদস্য সাবেক চেয়ারম্যান হারুনুর রশিদ, সদস্য অহিদুল ইসলাম, সাহাদৎ হোসেন, মতিউর রহমান মাস্টার, শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক জিল্লুর রহমান, উপজেলা যুবমহিলা লীগের সভাপতি প্রভাষক শাহিনুর খাতুন, সাধারণ সম্পাদক পারভীন আক্তার প্রমুখ। আলোচনা অনুষ্ঠান শেষে সর্বসম্মতিক্রমে আফরোজা বিবিকে সভাপতি এবং সাথী খাতুনকে সাধারণ সম্পাদক এবং কহিনুর বেগমকে সহ-সভাপতি করে গনিপুর ইউনিয়ন মহিলা লীগের কমিটির ঘোষণা করা হয়েছে। উক্ত কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদক মিলে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ ইউনিয়ন মহিলা লীগের কমিটির ঘোষণা করবেন।


আরোও অন্যান্য খবর
Paris