বৃহস্পতিবার

৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

গোদাগাড়ী পৌরসভার উন্নয়নের ধারা অব্যাহত ও উন্নত সেবা নিশ্চিত করব : অয়েজউদ্দীন

Paris
Update : শনিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২১

গোদাগাড়ী প্রতিনিধি : আগামী ১৪ ফেব্রয়ারী রাজশাহীর গোদাগাড়ী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আলহাজ্ব অয়েজউদ্দীন বিশ্বাস নৌকা মার্কায় ভোট চেয়ে ব্যাপক গণসংযোগ করেছেন। গতকাল শুক্রবার গোদাগাড়ীপৌরসভার ৭ নং ওয়ার্ডে ভোটারদের দ্বারে দ্বারে গিয়েনৌকা মার্কায় ভোট চান। এ সময় উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক,মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া বেগম মিলি, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক আব্দুর রশিদ, পৌর যুবলীগ সভাপতি আকবর আলী,উপজেলা যুবলীগ সাংগঠনিক গোলাম কাউসার মাসুম প্রমূখ।

আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আলহাজ্ব অয়েজউদ্দীন বিশ্বাস বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও উন্নত নাগরিক সেবা নিশ্চিত করতে নৌকা মার্কাকে নির্বাচিত করুন। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপর আস্থা রেখে নৌকায় ভোট দেয়ার অনুরোধ জানান তিনি। তিনি আরও বলেন, ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে দেখেছি এক এলাকার সমস্যার সঙ্গে আরেক এলাকার সমস্যার মিল নেই। ঘুরে ঘুরে প্রতিটি এলাকার সমস্যা আলাদা করে লিপিবদ্ধ করেছি। নির্বাচনে জয়ী হলে প্রতিটি এলাকার সমস্যা ধরে ধরে সমাধান করা হবে বলেও আশ্বাস দেন তিনি। গণসংযোগকালে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।


আরোও অন্যান্য খবর
Paris