সর্বশেষ সংবাদ
জোরেশোরে চলছে রোপা-আমন রোপনের কাজ একনেকে ১৪ হাজার ৪১ কোটির আট প্রকল্প অনুমোদন রাজশাহী নগরীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত ‘রাজশাহীতে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক আছে গুজবে কান দিবেন না’ সাপাহারে বীর মুক্তিযোদ্ধা বছির উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন শেখার স্বাধীনতা ও মানসিক বিকাশের দিকে নজর দিলে শিশুরা আবার আনন্দের সাথে স্কুলমুখী হবে জিআই খ্যাত রাজশাহীর পানপাতার দাম কম, অর্থনৈতিক সংকটে কৃষক-শ্রমিকরা প্রবাসী কার্ডধারীদের ভূমিসেবা সহজ ও দ্রুত করার নির্দেশ দিলেন ভূমিমন্ত্রী পবায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১৫ পরিবারের মধ্যে ঢেউটিন ও গৃহনির্মাণের অর্থ বিতরণ রাস্তা দখল করে ভবন নির্মাণের অভিযোগে ঘটনাস্থল পরিদর্শনে আরডিএ চেয়ারম্যান

রাজশাহী স্টেশন ম্যানেজার ধর্ষণ মামলায় গ্রেপ্তার

Paris
Update : শুক্রবার, ৫ ফেব্রুয়ারি, ২০২১

স্টাফ রিপোর্টার : ধর্ষণ মামলায় রাজশাহী রেলওয়ে স্টেশন ম্যানেজার মঈন উদ্দিন আজাদকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় নাটোরের নলডাঙ্গার মাধনগর স্টেশন থেকে তাকে গ্রেপ্তার করে রাজশাহীর বোয়ালিয়া থানা পুলিশের একটি দল। গত ১৯ জানুয়ারি বোয়ালিয়া থানায় তার বিরুদ্ধে ধর্ষণের একটি মামলা করেন এক গৃহবধূ। গ্রেপ্তারকৃত মঈন উদ্দিন আজাদ সে সময় রাজশাহী রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার ছিলেন। এই মামলার প্রেক্ষিতে মঈন উদ্দিন আজাদকে রাজশাহী থেকে নাটোরে বদলি করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ট্রেনে যাতায়াতের পথেই স্টেশন মাস্টার আজাদের সঙ্গে নগরীর শিরোইল এলাকার ওই নারীর পরিচয় হয়। এরপর তাদের মধ্যে ফেসবুক মেসেঞ্জারে কথা হতো। আজাদ ওই নারীকে রেলওয়েতে একটি চাকরিও দিতে চেয়ে ছিলেন। এজন্য ঘুষ হিসেবে ওই নারীকে আট লাখ টাকা লাগবে বলে জানান। তিনি আগাম দুই লাখ টাকাও নিয়েছিলেন। মামলার এজাহারে বলা হয়েছে, রেলের চাকরির নিয়োগ পরীক্ষার প্রস্তুতিমূলক বই দেয়ার নামে ১৭ জানুয়ারি ওই নারীকে বাসায় ডাকেন মঈন উদ্দিন আজাদ।

ওই নারী সরল বিশ্বাসে তার বাসায় গেলে দেখেন সেখানে কেউ নেই। ফাঁকা বাসায় মঈন উদ্দিন আজাদ তাকে ধর্ষণ করেন। ধর্ষণের পর রেল কর্মকর্তা ঘটনাটি কাউকে জানালে বড় ধরনের ক্ষতির হুমকিও দেন। রাজশাহী নগর পুলিশের মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস জানান, স্টেশন মাস্টার মঈন উদ্দিন আজাদের অবস্থান নিশ্চিত হয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris