সর্বশেষ সংবাদ
‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সামাদ, সম্পাদক আসাদ রাজশাহী কারাগারে বাবার কোলে ওঠার সুযোগ পেলো ফুটফুটে শিশু ইতিহাস গড়লো রুয়েটের ‘টিম বেঙ্গলসাব’ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে রাজশাহীতে র‌্যালি, আলোচনাসভা রাজশাহী নগরীতে ৬৬ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে পবায় প্রতিবন্ধী-দুঃস্থদের মাঝে সহায়তা বিতরণ করলেন ডিসি রোববার থেকে ভারতের ট্যুরিস্ট ভিসা চালু হচ্ছে : হাইকমিশনার রাজশাহীর আমের বাজারে জমজমাট বেচাকেনা, ব্যস্ত চাষি-ব্যবসায়ীরা

বঙ্গবন্ধু গোল্ডকাপ ক্রিকেট লীগে ৪ দল এলিমেনিটর রাউন্ড নিশ্চিত করলো

Paris
Update : শুক্রবার, ৫ ফেব্রুয়ারি, ২০২১

প্রেস বিজ্ঞপ্তি : শক্তিশালী বাংলা ট্র্যাকে পরাজিত করে এলিমেনিটর পাউন্ডে যেতে ব্যর্থ হল এসএস স্মৃতি। ৫ খেলায় চার পয়েন্ট নিয়েও নেট রান রেটে বাদ পরলো তারা। কুমারপাড়া রাইডার ৬ উইকেট মা অটো বিকস কে পরাজিত করে এলিমেনিটর রাউন্ড পৌছায়। সর্বোচ্চ ৮ পয়েন্ট নিয়ে প্রথম দল হিসেবে আগেই এলিমেনিটর রাউন্ড নিশ্চিত করে ফাইটার রাজশাহী। আর সমান পয়েন্ট নিয়ে নেট রান রেটে মা অটো বিকস ও চলে যায় এলিমেনিটর রাউন্ডে। গত বুধবার শহীদ এএইচএম কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম খেলায় টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় এসএস স্মৃতি দলের অধিনারয় ফরহাদ হোসেন।

নেহাদ ও সৌরভের দৌলতে নিদ্ধারিত ২০ ওভারের ৫ উইকেট হারিয়ে ১৩৫ রান করে বাংলা ট্র্যাক। নেহাদ অপরাজিত ৪৫ ও সৌরভ অপরাজিত ৪৩ রান করেন। এসএস স্মৃতিরে সবুর ৩৮ রান দিয়ে ২ উইকেট লাভ করেন। ১৩৬ রানেট টার্গেটে ব্যাট করতে নেমে ১৭.৫ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩৮ রান তুলে জয় ছিনিয়ে নেয় এসএস স্মৃতি। দলের পক্ষে জুনায়েদ সিদ্দিকী ৩৬ ও ফরহাদ হোসেন ২৭ রান করেন। বাংলা ট্র্যাকের সৌরভ, জুনায়েদ ও সাব্বির হোসেন ২টি করে উইকেট লাভ করেন। দিনের অপর খেলায় শক্তিশালী কুমারপাড়া রাইডার ৫ উইকেটে পরাজিত করে মা অটো বিকসকে।

টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় কামারপাড়া রাইডার। মা অটো বিকস নিদ্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪০ রান করে। দলের পক্ষে বাংলাদেশ জাতীয় দলের অপর উইকেটরক্ষক নুরুল হাসান সোহান ৪৯ রান করেন। কুমারপাড়া রাইডারের মোহর শেখ অন্তর ৩৩ রানে ৩ উইকেট লাভ করেন। ১৪১ রানের লক্ষে ব্যাট করতে নেমে কুমারপাড়া রাইডার ১৯.১ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৪১ রান তুলে নেয়। দলের পক্ষে জুম্মন ৩৯ ও প্রিতম ৩৭ রান করেন। মা অটো বিকস এর রশিদ ২৪ রানের বিনিময়ে ২ উইকেট লাভ করেন।


আরোও অন্যান্য খবর
Paris