বাগমারার নরদাশ ইউনিয়নে মহিলা লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারা উপজেলার ২ নং নরদাশ ইউনিয়ন মহিলা লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেল ৩টায় পানিয়া-নরদাশ ডিগ্রী কলেজ মাঠে ইউনিয়ন মহিলা লীগের উদ্যোগে ত্রি-বার্ষিক সম্মেলনের আয়োজন করা হয়। ইউনিয়ন মহিলা লীগের সভাপতি রাবেয়া খাতুনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাবেয়া খাতুনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে মুঠোফোনের মাধ্যমে বক্তব্য রাখেন, রাজশাহী-৪(বাগমারা) আসনের সংসদ সদস্য, উপজেলা আ’লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক। প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি বলেন, প্রতিটি নির্বাচনে প্রার্থী হিসেবে মহিলাদের অংশ গ্রহণ নিশ্চিত করা হবে।
কারণ মহিলা ভোটার ছাড়া কোন প্রার্থী বিপুল ভোটে জয়লাভ করতে পআরবে না। প্রতিটি নির্বাচনে মহিলাদের ভূমিকা অপরিসীম। চলতি বছরের নির্বাচনে মহিলাদের মাঝে থেকে চেয়ারম্যান প্রার্থী দেয়া হবে। মহিলারা সারা জীবন ভোট দিয়েই গেল। এবার মহিলারাই নিজেদের জন্য কতোটা কাজ করতে পারে সেটাই দেখার পালা। বর্তমান সময়ে পুরুষের সাথে মহিলারাও সমানভাবে অংশ নিচ্ছেন। জাতির জনকের সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ। সেই সংগঠনের অংগ সহযোগী মহিলা লীগের সংগঠন। দলের স্বার্থে ওয়ার্ড, ইউনিয়ন এবং উপজেলা প্রতিটি কমিটিতে মহিলাদের রাখা হচ্ছে। মহিলা আ’লীগের ইউনিয়ন ত্রি-বার্ষিক সম্মেলনের মাধ্যমে মহিলা লীগকে সুসংগঠিত এবং শক্তিশালী হচ্ছে।
নতুন নেতৃত্বে আরো উদ্দিপনা নিয়ে কাজ করতে পারবে তারা। মহিলা আওয়ামী লীগকে শক্তিশালী করতে কাজ করে যাচ্ছে আওয়ামী লীগ। উক্ত সম্মেলনে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, নরদাশ ইউনিয়ন আ’লীগের সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান আরকেএম মোসলেম উদ্দীন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, জেলা পরিষদ সদস্য আব্দুুর রশিদ, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মকুল, সহ-সভাপতি আব্দুল মান্নান মুক্তা, সাবেক সাধারণ সম্পাদক গোলাম সফি কামাল, উপজেলা মহিলা লীগের সভাপতি মরিয়ম বেগম,
ধারণ সম্পাদক কহিনুর বানু, উপজেলা যুবমহিলা লীগের সভাপতি প্রভাষক শাহিনুর খাতুন প্রমুখ। আলোচনা অনুষ্ঠান শেষে সর্বসম্মতিক্রমে রাবেয়া খাতুনকে সভাপতি এবং রাশেদা খাতুনকে সাধারণ সম্পাদক করে নরদাশ ইউনিয়ন মহিলা লীগের কমিটির ঘোষণা করা হয়েছে। উক্ত কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদক মিলে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ ইউনিয়ন মহিলা লীগের কমিটির ঘোষণা করবেন। উক্ত সম্মেলনে ইউনিয়ন এবং প্রতিটি ওয়ার্ড মহিলা লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।
