সর্বশেষ সংবাদ
‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সামাদ, সম্পাদক আসাদ রাজশাহী কারাগারে বাবার কোলে ওঠার সুযোগ পেলো ফুটফুটে শিশু ইতিহাস গড়লো রুয়েটের ‘টিম বেঙ্গলসাব’ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে রাজশাহীতে র‌্যালি, আলোচনাসভা রাজশাহী নগরীতে ৬৬ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে পবায় প্রতিবন্ধী-দুঃস্থদের মাঝে সহায়তা বিতরণ করলেন ডিসি রোববার থেকে ভারতের ট্যুরিস্ট ভিসা চালু হচ্ছে : হাইকমিশনার রাজশাহীর আমের বাজারে জমজমাট বেচাকেনা, ব্যস্ত চাষি-ব্যবসায়ীরা

বাগমারায় প্রমীলা ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

Paris
Update : বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২১

সাবাই হাট প্রতিনিধি : রাজশাহীর বাগমারায় প্রমীলা (মহিলা) ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার বিকেলে আউচপাড়া ইউনিয়ন পরিষদের আয়োজনে হাটখুজিপুর উচ্চ বিদ্যালয় মাঠে মনোমুগ্ধকর প্রমীলা ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। আউচপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সরদার জান মোহাম্মাদ প্রধান অতিথি থেকে কৃতি মহিলা খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন। তুমুল উত্তেজনাকর খেলায় প্রথমার্ধে ঢাকা প্রমীলাদল ০২ গোলে এগিয়ে ছিল। দ্বিতীয়ার্ধে সমতা আনোয়ন করে চট্রগ্রাম প্রমীলাদল।

পরে দশ মিনিট অতিরিক্ত সময় বাড়ানো হলে উভয় দল আরোও একটি করে গোল করে। সেখানে ০৩-০৩ এ ড্র হয়। আবারো দশ মিনিট সময় বাড়ালে চট্রগ্রাম প্রমীলাদল আরো দু’টি গোল করে বিজয় ছিনিয়ে নেয়। ফলাফল চট্রগ্রাম মহিলা দল ০৫ এবং ঢাকা মহিলা দল ০৩। খেলা পরিচালনা করেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মীর, এবং সহকারী পরিচালক মিলন মাহমুদ। ধারাভাষ্যে ছিলেন নজরুল ইসলাম এবং সিরাজুল ইসলাম। পুরস্কার বিতরণী সভাটি সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন আ’লীগ সাধারণ সম্পাদক মাষ্টার মশিউর রহমান।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জেলা আ’লীগ সহ-সভাপতি রিয়াজ উদ্দীন আহম্মেদ, অধ্যক্ষ প্রতীক দাশ রানা, উপজেলা আ’লীগ সহ-সভাপতি আহসান হাবিব, হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক রফিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আলী হাসান, শুভডাঙ্গা ইউপি চেয়ারম্যান আঃ হাকিম প্রাংসহ অন্যরা। হাজার হাজার দর্শক মনোজ্ঞ এই মহিলা ফুটবল খেলাটি উপভোগ করেন।


আরোও অন্যান্য খবর
Paris