৭ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

নওহাটায় নৌকার প্রার্থী হাফিজুরের নির্বাচনী জনসভায় ডাবলু

প্রকাশিত: ৪ ফেব্রুয়ারি ২০২১, ১০:৪৪ পূর্বাহ্ণ | বিভাগ: রাজনীতি
নওহাটায় নৌকার প্রার্থী হাফিজুরের নির্বাচনী জনসভায় ডাবলু
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : গতকাল বুধবার সন্ধ্যায় নওহাটা পৌরসভার ৬নং ওয়ার্ডের থালতা মহল্লায় বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী হাফিজুর রহমান হাফিজ এর সমর্থনে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী জেলার যুগ্ম সম্পাদক ও পবা-মোহনপুর ৩ আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন।

আরো বক্তব্য রাখেন পবা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোতাহার আলী, নওহাটা পৌরসভা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ইউনুস আলী, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, নওহাটা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল খালেক, নওহাটা মহিলা ডিগ্রী কলেজর অধ্যক্ষ কাউসার আলী, ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবুল কামাল। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের উপ-দপ্তর সম্পাদক পংকজ দে, উপ-প্রচার সম্পাদক সিদ্দিক আলম, রাজশাহী মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জেডু সরকার, মতিহার থানা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মহেমিনুল ইসলাম মানিক, রুয়েট অফিসার্স সমিতির সাধারণ সম্পাদক মুফতি মাহামুদ রনি প্রমুখ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন