সর্বশেষ সংবাদ
জোরেশোরে চলছে রোপা-আমন রোপনের কাজ একনেকে ১৪ হাজার ৪১ কোটির আট প্রকল্প অনুমোদন রাজশাহী নগরীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত ‘রাজশাহীতে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক আছে গুজবে কান দিবেন না’ সাপাহারে বীর মুক্তিযোদ্ধা বছির উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন শেখার স্বাধীনতা ও মানসিক বিকাশের দিকে নজর দিলে শিশুরা আবার আনন্দের সাথে স্কুলমুখী হবে জিআই খ্যাত রাজশাহীর পানপাতার দাম কম, অর্থনৈতিক সংকটে কৃষক-শ্রমিকরা প্রবাসী কার্ডধারীদের ভূমিসেবা সহজ ও দ্রুত করার নির্দেশ দিলেন ভূমিমন্ত্রী পবায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১৫ পরিবারের মধ্যে ঢেউটিন ও গৃহনির্মাণের অর্থ বিতরণ রাস্তা দখল করে ভবন নির্মাণের অভিযোগে ঘটনাস্থল পরিদর্শনে আরডিএ চেয়ারম্যান

এমপিওভুক্ত হলেন আরও ২১৯ শিক্ষক

Paris
Update : বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২১

এফএনএস : বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত আরও ২১৯ জন শিক্ষক এমপিওভুক্ত হয়েছেন। নতুন এমপিওভুক্ত শিক্ষকদের মধ্যে ২০১৯ সালের এমপিওভুক্ত হওয়া প্রতিষ্ঠানের শিক্ষক ও নতুন শিক্ষকরা রয়েছেন। গতকাল বুধবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, নতুন শিক্ষকদের এমপিও জানুয়ারি মাস থেকে কার্যকর হবে। আর ২০১৯ সালের এমপিওভুক্ত হওয়া প্রতিষ্ঠানের শিক্ষকদের এমপিও ২০১৯ সালের জুলাই মাস থেকে কার্যকর হবে।

এমপিওভুক্ত হওয়া শিক্ষকদের মধ্যে এইচএসসি বিএম (বিজনেস ম্যানেজমেন্ট) শিক্ষাক্রমের ১২৯ জন, এসএসসি ভোকেশনাল শিক্ষাক্রমের ৫০ জন ও বিভিন্ন কৃষি ডিপ্লোমা প্রতিষ্ঠানে কর্মরত ৪০ জন শিক্ষক রয়েছেন। কারিগরি শিক্ষা অধিদপ্তর সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। এমপিওভুক্ত শিক্ষকদের জানুয়ারির বেতন ছাড়: এমপিওভুক্ত বেসরকারি স্কুল-কলেজের শিক্ষক ও কর্মচারীদের জানুয়ারি (২০২১) মাসের বেতনের চেক ছাড় হয়েছে। গতকাল বুধবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল-কলেজ) শিক্ষক ও কর্মচারীদের ২০২১ সালের জানুয়ারি মাসের বেতন-ভাতার সরকারি অংশের আটটি চেক অগ্রণী ও রুপালী ব্যাংকের প্রধান কার্যালয়ে এবং জনতা ও সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে। বেতন-ভাতা তোলার শেষ দিন ১০ ফেব্রুয়ারি। প্রতিষ্ঠান প্রধানদের ওয়েবসাইট (বসরং.মড়া.নফ) থেকে নিজ নিজ প্রতিষ্ঠানের এমপিওর শিট ডাউনলোড করতে বলা হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris