৩ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

অধ্যাপক ও সহযোগী অধ্যাপকদের বদলির আবেদনের তথ্য

প্রকাশিত: ২ ফেব্রুয়ারি ২০২১, ৮:৫৯ পূর্বাহ্ণ | বিভাগ: চাকরি-বাকরি
অধ্যাপক ও সহযোগী অধ্যাপকদের বদলির আবেদনের তথ্য
বিজ্ঞাপন

এফএনএস : অধ্যাপক ও সহযোগী অধ্যাপক পদে কর্মরতদের বদলির জন্য আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। গতকাল সোমবার এ-সংক্রান্ত নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদপ্তর। এতে স্বাক্ষর করেছেন মাউশি’র সরকারি কলেজ শাখা-২ এর উপ-সচিব ড. শ্রীকান্ত কুমার চন্দ।

নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, বিসিএস শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের ২০২০ সালের বদলি ও পদায়ন নীতিমালা অনুযায়ী অধ্যাপক ও সহযোগী অধ্যাপক পর্যায়ের কর্মকর্তাদের বদলি ও পদায়নের জন্য আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত সময় নির্ধারণ করা হলো। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশ দেওয়া হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন