সর্বশেষ সংবাদ
‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সামাদ, সম্পাদক আসাদ রাজশাহী কারাগারে বাবার কোলে ওঠার সুযোগ পেলো ফুটফুটে শিশু ইতিহাস গড়লো রুয়েটের ‘টিম বেঙ্গলসাব’ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে রাজশাহীতে র‌্যালি, আলোচনাসভা রাজশাহী নগরীতে ৬৬ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে পবায় প্রতিবন্ধী-দুঃস্থদের মাঝে সহায়তা বিতরণ করলেন ডিসি রোববার থেকে ভারতের ট্যুরিস্ট ভিসা চালু হচ্ছে : হাইকমিশনার রাজশাহীর আমের বাজারে জমজমাট বেচাকেনা, ব্যস্ত চাষি-ব্যবসায়ীরা

বাংলাদেশে আসছে প্রোটিয়া ইমার্জিং নারী দল

Paris
Update : মঙ্গলবার, ২ ফেব্রুয়ারি, ২০২১

এফএনএস : বাংলাদেশ নারী ক্রিকেট দলের বিপক্ষে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আগামী ২৮ মার্চ বাংলাদেশ সফরে আসছে দক্ষিণ আফ্রিকার ইমার্জিং নারী ক্রিকেট দল। সিরিজের প্রতিটি ম্যাচই গড়াবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। আর এর মধ্য দিয়েই করোনার প্রায় এক বছরেরও বেশি সময় পরে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে রুমানা আহমেদ ও তার দল। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৮ মার্চ ঢাকায় এসে ওই দিনই সিলেট চলে যাবে প্রোটিয়া ইমার্জিং নারী ক্রিকেট দল। সেদিনই তাদের প্রথম কোভিড টেস্ট অনুষ্ঠিত হবে।

২৯-৩১ মার্চ এই তিন দিন তারা টিম হোটেলে কোয়ারেনটাইনে থাকবেন। কোয়ারেনটাইন শেষে ৩১ মার্চ অনুষ্ঠিত হবে তাদের দ্বিতীয় দফার কোভিড টেস্ট। কোভিড টেস্ট শেষে ১-৩ এপ্রিল পর্যন্ত অনুশীলন শেষে ৪ এপ্রিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডেতে নামবে স্বাগতিক বাংলাদেশ ও সফরকারি প্রোটিয়া নারী ক্রিকেট দল। দ্বিতীয় ম্যাচটি ৬ এপ্রিল, তৃতীয়টি ৮ এপ্রিল ও চতুর্থটি ১১ এপ্রিল। ১২ এপ্রিল তৃতীয় দফায় কোভিড টেস্ট শেষে ১৩ এপ্রিল সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচটি গড়াবে। প্রতিটি ম্যাচই সকাল সাড়ে ৯টায় শুরু হবে।


আরোও অন্যান্য খবর
Paris