বাগমারার বড়বিহানালী ইউনিয়ন মহিলালীগের সম্মেলন অনুষ্ঠিত
মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারা উপজেলার ৪নং বড়-বিহানালী ইউনিয়ন মহিলা লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বড়-বিহানালী মহিলা লীগকে শক্তিশালী করার লক্ষ্যে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। জাতির জনকের আদর্শে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশ আওয়ামী মহিলা লীগের সংগঠনে কাজ করে যাচ্ছে। গতকাল রবিবার বিকেল ৩টায় বড়-বিহানালী উচ্চ বালিকা বিদ্যালয় চত্বরে ইউনিয়ন মহিলা লীগের উদ্যোগে ত্রি-বার্ষিক সম্মেলনের আয়োজন করা হয়। ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে ইউনিয়ন মহিলা লীগের সভাপতি সেলিনা বেগমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন মহিলা লীগের সাধারণ সম্পাদক কবরী ইয়াসমিনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে মুঠোফোনের মাধ্যমে বক্তব্য রাখেন রাজশাহী-৪(বাগমারা) আসনের সংসদ সদস্য, উপজেলা আ’লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আ’লীগের সাবেক সহ-সভাপতি, বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার। বক্তব্য রাখেন বড়-বিহানালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, উপজেলা মহিলা লীগের সভাপতি মরিয়ম বেগম, সাধারণ সম্পাদক কহিনুর বানু।
আলোচনা অনুষ্ঠান শেষে সর্বসম্মতিক্রমে সেলিনা বেগমকে সভাপতি, কবরী ইয়াসমিনকে সাধারণ সম্পাদক এবং লাইলী বেগমকে সহ-সভাপতি করে বড়-বিহানালী ইউনিয়ন মহিলা লীগের কমিটির ঘোষণা করা হয়েছে। উক্ত কমিটির সভাপতি, সহ-সভাপতি এবং সাধারণ সম্পাদক মিলে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ ইউনিয়ন মহিলা লীগের কমিটির ঘোষণা করবেন। উক্ত সম্মেলনে ইউনিয়ন এবং প্রতিটি ওয়ার্ড মহিলা লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।
