সর্বশেষ সংবাদ
‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সামাদ, সম্পাদক আসাদ রাজশাহী কারাগারে বাবার কোলে ওঠার সুযোগ পেলো ফুটফুটে শিশু ইতিহাস গড়লো রুয়েটের ‘টিম বেঙ্গলসাব’ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে রাজশাহীতে র‌্যালি, আলোচনাসভা রাজশাহী নগরীতে ৬৬ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে পবায় প্রতিবন্ধী-দুঃস্থদের মাঝে সহায়তা বিতরণ করলেন ডিসি রোববার থেকে ভারতের ট্যুরিস্ট ভিসা চালু হচ্ছে : হাইকমিশনার রাজশাহীর আমের বাজারে জমজমাট বেচাকেনা, ব্যস্ত চাষি-ব্যবসায়ীরা

অবশেষে হেরেই গেল বাংলাদেশ

Paris
Update : শনিবার, ১৩ মে, ২০২৩

এফএনএস
মিড অফে নিলাকশি ডি সিলভার সহজ ক্যাচ ছাড়লেন জাহানারা আলম। এই পেসারকেই শেষ ওভারে তুলাধুনা করলেন নিলাকশি। তার ও হার্শিথা সামারাবিক্রমার ফিফটিতে দেড়শ ছাড়াল শ্রীলঙ্কা নারী দলের সংগ্রহ। বোলিং-ফিল্ডিংয়ের মতো ব্যাটিংয়েও এদিন বিবর্ণ ছিলেন বাংলাদেশের মেয়েরা। তাতে লক্ষ্যের ধারেকাছেও যেতে পারেনি নিগার সুলতানার দল। কলম্বোয় শুক্রবার শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ৪৪ রানে হেরেছে বাংলাদেশ। প্রথমটি জয়ের পর টানা দুই ম্যাচে হারের তেতো স্বাদ পেল তারা। তাতে তিন ম্যাচের সিরিজটি ২-১ ব্যবধানে জিতে নিল লঙ্কানরা। ১৮ রানে জীবন পাওয়া নিলাকশি চারটি করে ছক্কা-চারে খেলেন ৩৯ বলে ৬৩ রানের বিস্ফোরক ইনিংস। হার্শিথা করেন ৬ চারে ৫১। চতুর্থ উইকেটে তাদের ১০২ রানের অবিচ্ছিন্ন জুটিতে ৩ উইকেটে ১৫৮ রান করে শ্রীলঙ্কা। রান তাড়ায় বাংলাদেশের কেউ খেলতে পারেননি বড় ইনিংস। তাতে ৭ উইকেটে ১১৪ পর্যন্ত যেতে পারে সফরকারীরা। টস জিতে ব্যাটিংয়ে নামা শ্রীলঙ্কা শিবিরে শুরুতেই আঘাত হানেন রাবেয়া খান। চতুর্থ ওভারে তিনি ফিরিয়ে দেন ভিশ্মি গুনারত্নেকে। ২ ছক্কা ও ৩ চারে ৩২ রান করা চামারি আতাপাত্তু নাহিদা আক্তারের শিকার। ফাহিমা খাতুন দ্রুত বিদায় করেন আনুশকা সাঞ্জিওয়ানিকে। ৫৬ রানে ৩ উইকেট হারিয়ে কিছুটা চাপে থাকা শ্রীলঙ্কার হাল ধরেন হার্শিথা ও নিলাকশি। দেখেশুনে খেলে দলের রান বাড়াতে থাকেন তারা। জমতে থাকা এই জুটি ভাঙার সুযোগ আসে ষোড়শ ওভারে। কিন্তু ফাহিমার বলে নিলাকশিকে জীবন দেন জাহানারা। শেষ পর্যন্ত হার্শিথা ও নিলাকশি মিলে রান নিয়ে যান বাংলাদেশের ধরাছোঁয়ার বাইরে। নিলাকশি ঝড়ের বড় ঝাপটাটা যায় জাহানারার ওপর দিয়ে। শেষ ওভারে তাকে তিন ছক্কা ও এক চার মারেন ডানহাতি এই ব্যাটার। ওই ওভার থেকে আসে ২৪ রান। ৪ ওভারে ৪৪ রান দিয়ে উইকেটশূন্য থাকেন জাহানারা। টি-টোয়েন্টিতে বাংলাদেশের বোলারদের মধ্যে যা সবচেয়ে খরুচে বোলিং। আগের রেকর্ডটিও ছিল এই পেসারের, গত ডিসেম্বরে ডানেডিনে নিউ জিল্যান্ডের বিপক্ষে ৪ ওভারে ৪৩। এই সংস্করণে বাংলাদেশের সবচেয়ে খরুচে ৬ বোলিংয়ের মধ্যে ৪টিই তার। রান তাড়ায় দ্বিতীয় ওভারেই বোল্ড হয়ে যান রুবাইয়া হায়দার। ২০ বলে ১০ রান করে এলবিডব্লিউ হন ফারজানা হক। কিছুক্ষণ লড়াই চালিয়ে দুটি করে ছক্কা-চারে ৩০ রান করেন সোবহানা মোস্তারি। ২ চারে ইনিংসে সর্বোচ্চ ৩১ রান করা নিগার হন বোল্ড। এরপর আর বেশিদূর যেতে পারেনি বাংলাদেশ। পরের পাঁচ ব্যাটারের মধ্যে কেবল রিতু মনি যান দুই অঙ্কে। ব্যাটিং ব্যর্থতায় কোনোমতে একশ পার করে দলটি।

 


আরোও অন্যান্য খবর
Paris