সর্বশেষ সংবাদ
‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সামাদ, সম্পাদক আসাদ রাজশাহী কারাগারে বাবার কোলে ওঠার সুযোগ পেলো ফুটফুটে শিশু ইতিহাস গড়লো রুয়েটের ‘টিম বেঙ্গলসাব’ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে রাজশাহীতে র‌্যালি, আলোচনাসভা রাজশাহী নগরীতে ৬৬ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে পবায় প্রতিবন্ধী-দুঃস্থদের মাঝে সহায়তা বিতরণ করলেন ডিসি রোববার থেকে ভারতের ট্যুরিস্ট ভিসা চালু হচ্ছে : হাইকমিশনার রাজশাহীর আমের বাজারে জমজমাট বেচাকেনা, ব্যস্ত চাষি-ব্যবসায়ীরা

বাংলাদেশের সিরিজ হার

Paris
Update : শুক্রবার, ৫ মে, ২০২৩

এফএনএস
প্রথম দুই ম্যাচ পরিত্যক্ত হয় বৃষ্টির কারণে। তবে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কার কাছে ৫৮ রানে হেরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এই হারে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ১-০ ব্যবধানে হারলো বাংলার মেয়েরা। গতকাল বৃহস্পতিবার সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে টস জিতে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। এই ম্যাচের বাগড়া দেয় বৃষ্টি। আর তাই ম্যাচটি নেমে আসে ৩০ ওভারে। প্রথমে ব্যাট করতে নেমে লঙ্কান অধিনায়ক চামারি আতাপাত্থুর অর্ধশতকে ৫ উইকেট হারিয়ে ১৮৬ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা নারী ক্রিকেট দল।

চামারি আতাপাত্থুর ৬০ বলে ৬৪ ও হার্ষিতা সমরবিক্রমা ৪৮ বলে ৪৫ রানে অপরাজিত থাকেন। বাংলাদেশের পক্ষে জাহানারা, সুলতানা, নাহিদা, ঋতু ও ফাহিমা নেন ১টি করে উইকেট। ১৮৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে লঙ্কান বোলারদের তোপের মুখে পড়ে বাংলাদেশের ব্যাটাররা। ৩৫ রানেই ৩ ব্যাটারকে হারায় বাংলাদেশ। শেষ পর্যন্ত ১২৮ রানে অলআউট হয় বাংলাদেশের মেয়েরা। অধিনায়ক নিগার সুলতানা ৫১ বলে ৩৭ ও ফারজানা হক ৪৬ বলে ২৪ রান করেন। লঙ্কানদের পক্ষে ওশাডি রণসিংহে নেন ৫টি উইকেট।


আরোও অন্যান্য খবর
Paris