সর্বশেষ সংবাদ
‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সামাদ, সম্পাদক আসাদ রাজশাহী কারাগারে বাবার কোলে ওঠার সুযোগ পেলো ফুটফুটে শিশু ইতিহাস গড়লো রুয়েটের ‘টিম বেঙ্গলসাব’ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে রাজশাহীতে র‌্যালি, আলোচনাসভা রাজশাহী নগরীতে ৬৬ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে পবায় প্রতিবন্ধী-দুঃস্থদের মাঝে সহায়তা বিতরণ করলেন ডিসি রোববার থেকে ভারতের ট্যুরিস্ট ভিসা চালু হচ্ছে : হাইকমিশনার রাজশাহীর আমের বাজারে জমজমাট বেচাকেনা, ব্যস্ত চাষি-ব্যবসায়ীরা

চার ম্যাচ পর জয় পেলো কোলকাতা

Paris
Update : বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩

এফএনএস
টানা চার ম্যাচ হারের পর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) জয়ের দেখা পেয়েছে কোলকাতা নাইট রাইডার্স(কেকেআর)। গত বুধবার রাতে নিজেদের অষ্টম ম্যাচে কোলকাতা ২১ রানে হারিয়েছে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে। এ ম্যাচেও কোলকাতার হয়ে খেলার সুযোগ পাননি বাংলাদেশী লিটন দাস। ব্যাঙ্গালুরুর মাঠে টস হেরে প্রথমে ব্যাটিং করে ২০ ওভারে ৫ উইকেটে ২০০ রানের বড় সংগ্রহ পায় কোলকাতা। দলের পক্ষে ২৯ বলে ৪টি চার ও ৫টি ছক্কায় সর্বোচ্চ ৫৬ রান করেন ইংল্যান্ডের ওপেনার জেসন রয়। এছাড়া অধিনায়ক নিতিশ রানা ৩টি চার ও ৪টি ছক্কায় ২১ বলে ৪৮ রানের ইনিংস খেলেন। শেষ দিকে রিঙ্কু সিং ১০ বলে ১৮ এবং নামিবিয়ার ডেভিড ওয়াইস ৩ বলে ১২ রান করেন। এবারের আসরের চতুর্থবার ইনিংসে ২শর বেশি রান করলো কোলকাতা। জবাবে ব্যাটিং ব্যর্থতায় ২০ ওভারে ৮ উইকেটে ১৭৯ রান তুলে ম্যাচ হারে ব্যাঙ্গালুরু। ওপেনার ও অধিনায়ক বিরাট কোহলি সর্বোচ্চ ৫৪ রান করেন। ২৭ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন কোলকাতার স্পিনার বরুন চক্রবর্তী। এই জয়ে ৮ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তমস্থানে উঠলো কোলকাতা। সমানসংখ্যক ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চমস্থানে ব্যাঙ্গালুরু।


আরোও অন্যান্য খবর
Paris