সর্বশেষ সংবাদ
‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সামাদ, সম্পাদক আসাদ রাজশাহী কারাগারে বাবার কোলে ওঠার সুযোগ পেলো ফুটফুটে শিশু ইতিহাস গড়লো রুয়েটের ‘টিম বেঙ্গলসাব’ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে রাজশাহীতে র‌্যালি, আলোচনাসভা রাজশাহী নগরীতে ৬৬ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে পবায় প্রতিবন্ধী-দুঃস্থদের মাঝে সহায়তা বিতরণ করলেন ডিসি রোববার থেকে ভারতের ট্যুরিস্ট ভিসা চালু হচ্ছে : হাইকমিশনার রাজশাহীর আমের বাজারে জমজমাট বেচাকেনা, ব্যস্ত চাষি-ব্যবসায়ীরা

লিটনের পরিবর্তে কেমন খেললেন নামিবিয়ার ক্রিকেটার?

Paris
Update : মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩

এফএনএস : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রোববার মাঠে নেমেছিল কলকাতা নাইট রাইডার্স। ইডেনস গার্ডেনসে কলকাতার প্রতিপক্ষ ছিল চেন্নাই সুপার কিংস। বাংলাদেশের তারকা ব্যাটার লিটন কুমার দাসকে একাদশের বাইরে রেখেই খেলতে নামে কেকেআর। দিল্লির বিপক্ষে ম্যাচেই অভিষেক হয়েছে তার। অভিষেকে অবশ্য আলো ছড়াতে পারেননি এই স্টাইলিশ ব্যাটার।

কিপিংটাও ভালো হয়নি। অভিষেক ম্যাচে বাজে পারফর্ম করার ফল হাতেনাতে পেলেন লিটন কুমার দাস। লিটনের বদলে কলকাতার হয়ে অভিষেক হয়েছে নামিবিয়ার অলরাউন্ডার ডেভিড উইজের। উইজে অবশ্য খেলেছেন দক্ষিণ আফ্রিকার হয়েও। বর্তমানে খেলছেন নামিবিয়ার হয়ে। রোববার ইডেন গার্ডেনসে টসে জিতে প্রথমে ফিল্ডিং নেয় কেকেআর। দ্বিতীয় ওভারেই আক্রমণে আসেন উইজে, এক ছক্কা হজমের পাশাপাশি ৯ রান দেন। চেন্নাই ইনিংসের পঞ্চম ওভারে আক্রমণে এসে দেন ১৪ রান। ১৫তম ওভারে ফের বোলিংয়ে আসেন উইজে।

ওই ওভারেও উইকেটশূন্য, দিয়েছেন আরো ১৫ রান। ৩ ওভারে ৩৮ রান দিয়ে উইকেটশূন্য থাকা উইজেকে আর বোলিং দেননি কলকাতা অধিনায়ক নীতিশ রানা। উইজে ব্যর্থ হয়েছেন ব্যাট হাতেও। ২ বলে ১ রান করে সাজঘরে ফিরেন এই অলরাউন্ডার। জেসন রয় ও রিঙ্কু সিংয়ের ঝোড়ো ফিফটির পরও কলকাতা ম্যাচটি হেরেছে ৪৯ রানের বড় ব্যবধানে। চেন্নাইয়ের দেওয়া ২৩৬ রানের লক্ষ্যে খেলতে নেমে ২০ ওভারে ১৮৬ রান তুলতে সক্ষম হয় কেকেআর।


আরোও অন্যান্য খবর
Paris