সর্বশেষ সংবাদ
‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সামাদ, সম্পাদক আসাদ রাজশাহী কারাগারে বাবার কোলে ওঠার সুযোগ পেলো ফুটফুটে শিশু ইতিহাস গড়লো রুয়েটের ‘টিম বেঙ্গলসাব’ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে রাজশাহীতে র‌্যালি, আলোচনাসভা রাজশাহী নগরীতে ৬৬ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে পবায় প্রতিবন্ধী-দুঃস্থদের মাঝে সহায়তা বিতরণ করলেন ডিসি রোববার থেকে ভারতের ট্যুরিস্ট ভিসা চালু হচ্ছে : হাইকমিশনার রাজশাহীর আমের বাজারে জমজমাট বেচাকেনা, ব্যস্ত চাষি-ব্যবসায়ীরা

আর্জেন্টিনায় অনুষ্ঠিত হবে ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ

Paris
Update : মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩

এফএনএস
ইন্দোনেশিয়ার পরিবর্তে আগামী ২০ মে থেকে ১১ জুন পর্যন্ত আর্জেন্টিনায় অনুষ্ঠিত হবে ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ, বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এর আগে বাছাইপর্বে বাদ পড়লেও এবার স্বাগতিক স্বত্ব পাওয়ায় ইন্দোনেশিয়ার পরিবর্তে সরাসরি বিশ্বকাপে খেলবে জুনিয়র মেসি-ডি মারিয়ারা। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এক বিবৃতিতে বলেছেন, ‘ফিফা অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা দিচ্ছে যে এ বছরের ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ আর্জেন্টিনায় অনুষ্ঠিত হবে। বিশ্বকাপ জয়ী দেশে এই ধরনের একটি আসর আয়োজন ভবিষ্যতের তরুণ ফুটবলাদের জন্য নিজেদের প্রমাণের অনেক বড় একটি সুযোগ তৈরি হবে।’ গত মাসে ইসরাইলের অংশগ্রহণ নিয়ে আপত্তির জেরে ইন্দোনেশিয়ার স্বাগতিক স্বত্ব বাতিল করে ফিফা। বিকল্প স্বাগতিক হিসেবে আর্জেন্টিনা প্রথম থেকেই আগ্রহ দেখিয়ে আসছিল। গত সপ্তাহে ফিফার প্রতিনিধি দল আর্জেন্টিনার অবকাঠামো সুযোগ সুবিধা বিবেচনা করে স্বাগতিক হিসেবে তাদেরকে বেছে নেওয়ার সিদ্ধান্ত নেয়। আগামী শুক্রবার জুরিখে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ড্র। গত সোমবার ফিফার ঘোষণার আগে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ আয়োজনে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনকে (এএফএ) পূর্ণ সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছে আর্জেন্টাইন সরকার। এ পর্যন্ত সবচেয়ে বেশি ৬ বার অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের শিরোপা জিতেছে আর্জেন্টিনা।


আরোও অন্যান্য খবর
Paris