সর্বশেষ সংবাদ
‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সামাদ, সম্পাদক আসাদ রাজশাহী কারাগারে বাবার কোলে ওঠার সুযোগ পেলো ফুটফুটে শিশু ইতিহাস গড়লো রুয়েটের ‘টিম বেঙ্গলসাব’ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে রাজশাহীতে র‌্যালি, আলোচনাসভা রাজশাহী নগরীতে ৬৬ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে পবায় প্রতিবন্ধী-দুঃস্থদের মাঝে সহায়তা বিতরণ করলেন ডিসি রোববার থেকে ভারতের ট্যুরিস্ট ভিসা চালু হচ্ছে : হাইকমিশনার রাজশাহীর আমের বাজারে জমজমাট বেচাকেনা, ব্যস্ত চাষি-ব্যবসায়ীরা

তৃতীয় ম্যাচেও মুস্তাফিজের জায়গা হয়নি দিল্লির একাদশে

Paris
Update : রবিবার, ৯ এপ্রিল, ২০২৩

এফএনএস
দুই হারে এবারের আইপিএল আসর শুরু করেছে দিল্লি ক্যাপিটালস। গতকাল শনিবার নিজেদের তৃতীয় ম্যাচ খেলছে দলটি। গুয়াহাটিতে তাদের এদিনের প্রতিপক্ষ ছিলো রাজস্থান রয়্যালস। গুরুত্বপূর্ণ এই ম্যাচে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন দিল্লির অধিনায়ক ডেভিড ওয়ার্নার। দিল্লির প্রথম দুই ম্যাচের একাদশে ছিলেন না বাংলাদেশের ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমান। গতকাল শনিবার একাদশেও জায়গা হয়নি তার। দিল্লি তিনটি পরিবর্তন নিয়ে নামলেও মুস্তাফিজের মাঠে নামা হলো না। বিয়ের জন্য ছুটি নেওয়া মিচেল মার্শের জায়গায় একাদশে ঢুকেছেন রভম্যান পাওয়েল। বাকি তিন বিদেশি ক্রিকেটার হলেন ডেভিড ওয়ার্নার, রাইল রুশো ও অ্যানরিক নরকিয়া। পৃথবী শ ও সরফরাজ খান নেই একাদশে, তাদের পরিবর্তে খেলছেন ললিত যাদব ও মানিশ পাণ্ডে।
একনজরে দিল্লির একাদশ : মানিশ পাণ্ডে, ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), রাইলি রুশো, রভম্যান পাওয়েল, অক্ষর প্যাটেল, ললিত যাদব, অভিষেক পোরেল, খলিল আহমেদ, কুলদ্বীপ যাদব, অ্যানরিক নরকিয়া ও মুখেশ কুমার।


আরোও অন্যান্য খবর
Paris