সর্বশেষ সংবাদ
রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী রাজশাহীতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস, হৃদরোগের ঝুঁকি : ড. মজিবুল হক গোদাগাড়ীতে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ

এক মানবিক ইউএনও’র গল্প

Paris
Update : শনিবার, ৮ এপ্রিল, ২০২৩

মোবারক হোসেন শিশির
মো. সোহেল রানা ২০২২ সালের ১৮ আগষ্ট রাজশাহীর দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার পদে যোগদান করেন তিনি। যোগদানের পর থেকে দুর্গাপুর উপজেলার প্রত্যন্ত অঞ্চলের মানুষ রাত-দিন তার সেবা পাচ্ছে। উপজেলার সামাজিক ও মানবিক কাজে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য জেলাবাসীর কাছে ইতোমধ্যে তিনি ‘মানবিক ইউএনও’ হিসেবে পরিচিতি লাভ করেছেন।
সরেজমিন একাধিক সময় তাকে অনুসরণ-অনুকরণের মাধ্যমে তার কাজের স্বচ্ছতা পাওয়া যায়। সৎ, নির্ভীক, কর্মঠ এবং নিরহঙ্কারী মানুষ তিনি। তিনি যেমন সময়ের প্রতি দায়িত্বশীল, তেমনি কাজের প্রতিও দায়িত্বশীল। তার মতো উপজেলা প্রশাসক যদি প্রত্যেক উপজেলায় দায়িত্ব পালন করতেন, তাহলে দেশের চেহারাটাই বদলে যেতো— এমনটাই ধারণা গুণীজনদের। তিনি বর্তমানে এ জেলার সাধারণ মানুষের কাছে আস্থার প্রতীক। প্রশাসনিক কর্মকর্তা হয়েও যে আমজনতার মাঝে মিশে যাওয়া যায়— তিনি দেখিয়ে দিচ্ছেন প্রতিনিয়ত তার কর্মদক্ষতা, সততা ও আন্তরিকতার মাধ্যমে। ক্রমশ তিনি হয়ে উঠেছেন দুর্গাপুর উপজেলাবাসীর আইকন। করোনার শেষ পর্যায়ে মহাদুর্যোগে উপজেলার সকল পাড়া মহল্লায় ছুটে বেড়িয়েছেন মানুষকে সচেতন করতে প্রতিদিন। ওই সময় তিনি অসচ্ছল মানুষের মাঝে খাদ্য ও আর্থিক সহায়তা পৌঁছে দিয়ে হয়েছেন ব্যাপক সমাদৃত। অক্লান্ত পরিশ্রমের মাঝে তিনি হয়েছিলেন অসুস্থ; তারপরও তার কর্মের মাঝে মানুষকে সেবা দিয়েছেন প্রতিনিয়ত। তিনি দুর্গাপুর উপজেলা প্রশাসনকে একটি সুশৃঙ্খল উপজেলা প্রশাসন করতে সক্ষম হয়েছেন।
ইতিমধ্যে প্রাথমিক শিক্ষায় অবদানের স্বীকৃতি হিসেবে জেলা পর্যায়ে শ্রেষ্ট উপজেলা নির্বাহী অফিসার মনোনীত হয়েছেন। স্কুল কলেজের ছাত্র ছাত্রীদের ঝড়ে পড়া রোধে নিয়মিত অভিভাবক সমাবেশ সহ বিদ্যালয়কে আনন্দমুখর ও আনন্দের সাথে পাঠ দানের জন্য সহ শিক্ষা কার্যক্রমের উপর গুরুত্ব দেন।
দুর্গাপুর সাংবাদিক সমাজ ও প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকদের নিয়ে করেছেন একাধিক আলোচনা সভা। শত শত মানুষের মাঝে নগদ টাকা ও খাদ্য সহায়তা দিয়েছেন। অসহায়, গরিব ও মেধাবী শিক্ষার্থীদের লেখাপড়ায় অনুপ্রেরণা জোগাতে দিয়েছেন শত শত বাইসাইকেল ও বিশ্ববিদ্যালয়ে ভর্তির সহায়তা দিয়ে ব্যতিক্রমী উদ্যোগ হয়েছিল ব্যাপক প্রশংসিত। তিনি জনগণের সেবকের ভূমিকায় অবতীর্ণ হয়ে উপজেলা প্রশাসন সম্পর্কে সাংবাদিকসহ সাধারণ মানুষের নেতিবাচক ধারণাই পাল্টে দিয়েছেন। বৈশ্বিক মহামারি পরিস্থিতিতে কর্মহীন, অসহায়, হতদরিদ্র মানুষের মাঝে স্বাস্থ্যবিধি মেনে উপজেলা প্রশাসনের আয়োজনে চাল ও নগদ টাকা, খাদ্যসামগ্রী উপহার বিতরণ করে মুখে হাসি ফোটাতে সক্ষম হয়েছেন তিনি। ঈদ প্যাকেজ, উপজেলা শহরের ভাসমান মানুষগুলোর মাঝে পর্যায়ক্রমে খাদ্য সহায়তা পৌঁছে দেয়া, বিভিন্ন শ্রেণিপেশার মানুষের মাঝে চাল ও নগদ টাকা, খাদ্যসামগ্রী বিতরণ করছেন তিনি। দুর্গাপুর উপজেলায় সুশৃঙ্খলভাবে ৩১২টি ঘর নির্মাণ করে সেগুলো হস্তান্তরে সক্ষম হয়েছেন।
পিছিয়ে পড়া জনগোষ্ঠী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীদের উন্নয়নের স্রোত ধারায় সামিল করতে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার বাইসাইকেল ও শিক্ষা বৃত্তি সঠিক ভাবে বণ্টন করেছেন। ভূমিহীন-গৃহহীনদের একটি সুন্দর ঘরের স্বপ্ন পূরণে, মুজিবশতবর্ষে ভূমিহীনদের নিরাপদ আবাস কর্মসূচির উদ্বোধন, কর্মহীন ক্ষতিগ্রস্ত ইজিবাইক চালকদের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের চাল ও নগদ টাকা বিতরণে কাজ করেছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া নগদ টাকা ও খাদ্যসামগ্রী উপহার বিতরণ, ভ্যানচালক, রিকশাচালক, ইজিবাইক চালকসহ অসহায়দের মাঝে আর্থিক ও চিকিৎসা সহায়তা প্রদান করেছেন। ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে লাখ টাকার আর্থিক সহায়তা, তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর মাঝে খাদ্যসামগ্রী ও নগদ টাকা বিতরণসহ সাধারণ জনগণের জান-মাল রক্ষার্থে প্রতিনিয়ত কাজ করে চলেছেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. সোহেল রানা বলেন, ‘আমার ওপর অর্পিত রাষ্ট্রের সব আদেশ সততা, স্বচ্ছতা ও আন্তরিকতার সাথে পালন করে যাচ্ছি।


আরোও অন্যান্য খবর
Paris