সর্বশেষ সংবাদ
রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী রাজশাহীতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস, হৃদরোগের ঝুঁকি : ড. মজিবুল হক গোদাগাড়ীতে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ

মান্দায় কলেজ সভাপতির জাল স্বাক্ষরে শিক্ষক নিয়োগের তদন্ত

Paris
Update : মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩

মান্দা প্রতিনিধি
নওগাঁর মান্দায় সভাপতির জাল স্বাক্ষরে ‘মান্দা মহানগর কলেজ’ এর বিভিন্ন পদে শিক্ষক-কর্মচারী নিয়োগ দেওয়া সংক্রান্ত অভিযোগের তদন্ত শুরু হয়েছে। সোমবার (০৩ এপ্রিল) দুপুরে জেলা শিক্ষা কর্মকর্তা লুৎফর রহমান সরজমিনে এসব বিষয়ে তদন্ত করেন। এসময় তিনি কলেজ পরিচালনা কমিটির সাবেক সভাপতি ও অভিযোগকারী সামন্ত কুমার সরকার, প্রতিষ্ঠানের অধ্যক্ষ দেওয়ান রুহুল আমিনসহ শিক্ষক-কর্মচারী ও পরিচালনা কমিটির সদস্যদের সঙ্গে কথা বলেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ভূয়া নিয়োগ বিজ্ঞপ্তি ও যোগসাজসী বোর্ড গঠন করে বিভিন্ন পদে ১৩জন শিক্ষক-কর্মচারী নিয়োগ দেন ‘মান্দা মহানগর কলেজ’ অধ্যক্ষ রুহুল আমিন। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে অভিযোগ করেন কলেজ পরিচালনা কমিটির সাবেক সভাপতি সামন্ত কুমার সরকার।
জানা যায়, মান্দা মহানগর কলেজ ২০১২ সালে একাডেমিক স্বীকৃতি লাভ করে। কলেজ প্রতিষ্ঠালগ্ন থেকে ২০১৮ সাল পর্যন্ত পরিচালনা কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন সামন্ত কুমার সরকার। এ সময়ে কলেজের বিভিন্ন পদে ৩০ জন শিক্ষক-কর্মচারী নিয়োগ দেওয়া হয়। অভিযোগে উল্লেখ করা হয়েছে সাবেক সভাপতি সামন্ত কুমার সরকারের দায়িত্বকালে কলেজটিতে আরও ১৩ জন শিক্ষক-কর্মচারী নিয়োগ দেখানো হয়েছে। বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো ব্যানবেইস এর ওয়েবসাইড থেকে কলেজের অতিরিক্ত পদে শিক্ষক-কর্মচারী নিয়োগের বিষয়টি জানাজানির পর বিভিন্ন দপ্তরে অভিযোগ করেন তিনি।
কলেজের সাবেক সভাপতি সামন্ত কুমার সরকার বলেন, ‘আমার কার্যকালে অতিরিক্ত পদে কোনো নিয়োগ দেওয়া হয়নি। বিষয়টি জানার পর কলেজ অধ্যক্ষ রুহুল আমিনকে নিয়োগ সংক্রান্ত যাবতীয় কাগজপত্র দেখাতে বলেছিলাম। কিন্তু বিভিন্ন অজুহাতে তিনি টালবাহানা করেন।’ সাবেক সভাপতি অভিযোগ করে বলেন, ‘আমার স্বাক্ষর জালিয়াতি করে নিয়োগ সংক্রান্ত রেজুলেশন তৈরি করা হয়েছে। এর পর ভূয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশসহ যোগসাজসী বোর্ড গঠন করে ওইসব পদে শিক্ষক-কর্মচারী নিয়োগ দিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নেন অধ্যক্ষ রুহুল আমিন। বিষয়টি তদন্তের জন্য বিভিন্ন দপ্তরে অভিযোগ করেছি।’ অভিযোগের বিষয়ে জানতে মান্দা মহানগর কলেজে গিয়ে অধ্যক্ষ রুহুল আমিনকে পাওয়া যায়নি। তাঁর ব্যবহৃত মুঠোফোনটিও রিসিভ করেন না। এ প্রসঙ্গে নওগাঁ জেলা শিক্ষা কর্মকর্তা লুৎফর রহমান বলেন, জাল স্বাক্ষরে নিয়োগ সংক্রান্ত অভিযোগের তদন্ত শুরু করা হয়েছে। নিয়োগ সংক্রান্ত কাগজপত্র, সভাপতির স্বাক্ষরসহ বিভিন্ন বিষয় পর্যালোচনা করা হচ্ছে। এর বেশি আর বলা যাচ্ছে না।

 


আরোও অন্যান্য খবর
Paris