রবিবার

৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত ডেঙ্গমুক্ত রাজশাহী নগরী গড়তে প্রচেষ্টা অব্যাহত থাকবে : রিটন রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘুর বাচ্চা আনতে গিয়ে প্রাণ হারালেন এক কিশোর দেশের ৬৫ শতাংশ গ্রাহক বিদ্যুতের মূল্যবৃদ্ধির বাইরে থাকছেন : তথ্যমন্ত্রী বিশ্বে প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি হল ভ্যাকসিন, মানবদেহে সফল পরীক্ষা বাগমারার তাহেরপুর হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ পাবনায় নতুন বিসিক শিল্পনগরী গড়ে তোলা হবে : শিল্পমন্ত্রী নওগাঁ সীমান্তে বিএসএফ’র পুশইনের অপচেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি তানোরে যেভাবে প্রাণ গেলো ৭টি গরুর তানোরে খাল পুনঃখনন পরিদর্শনে জেলা প্রশাসক

উল্লাস নেই শিক্ষা প্রতিষ্ঠানে

Paris
Update : রবিবার, ৩১ জানুয়ারি, ২০২১

এফএনএস : এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল নিয়ে রাজধানীসহ সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে প্রতি বছরই শিক্ষার্থীদের আনন্দ ও উৎসবমুখোর পরিবেশ বিরাজ করতো। অন্যান্য বছরের মতো এবার এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ঘোষণাকে নিয়ে প্রতিষ্ঠান প্রাঙ্গণে নেই কোনো উৎসব, নেই কোনো শিক্ষার্থীদের হৈ-হুল্লোড়। করেনা মহামারির কারণে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। সরকারের সিন্ধান্ত অনুযায়ী এবছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় কোনো শিক্ষার্থী অংশগ্রহণ করেন নি। অটো পাস করে এবার শিক্ষার্থীরা পা রাখবেন বিশ্ববিদ্যালয়ে। তবে শিক্ষার্থীদের মনে পরীক্ষার ফলাফল নিয়ে আনন্দ থাকলেও নেই কোনো উল্লাসের বর্হিঃপ্রকাশ। কারণ পরিশ্রমের তারা পরীক্ষায় অংশগ্রহণ করে নিজেদের মেধা যোগ্যতা যাচাই করতে পারেনি।

তাই শিক্ষার্থীদের আনন্দ ঘরে ঘরে থাকলেও শিক্ষা প্রতিষ্ঠানে নেই কোনো উল্লাস ও হৈ-হুল্লোড়। গতকাল শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল-২০২০ এর জন্য শিক্ষা প্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থীকে দেখা যায় নি। রাজশাহীর কয়েকটি কলেজে দেখা যায় নীরবতা। অন্যান্য বছরগুলোতে ফলাফল ঘোষণার দিনটি হতো শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের মিলন মেলা। পুরো ক্যাম্পাস জুড়ে থাকতো শিক্ষার্থীদের হৈ-হুল্লোড়। অভিভাবকদের মুখেও দেখা যেতো আনন্দের হাসি। কিন্তু এবার এর কিছুই নেই। কোনো শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের কেউই শিক্ষা প্রতিষ্ঠানে আসেননি। পুরো কলেজ ক্যাম্পাস শূন্য।

তবে ফলপ্রকাশের বিষয় নিয়ে শিক্ষকরা ক্যাম্পাসে অবস্থান করেন। গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজশাহী কলেজ ও নিউ ডিগ্রী কলেজের সামনে কয়েকজন শিক্ষার্থী এসে জড়ো হয়েছিল। তারা উচ্চ মাধ্যমিকের গন্ডি পেরিয়ে বিশ্ববিদ্যালয়ে পা রাখছেন এতে শিক্ষার্থীরা আনন্দিত। কিন্তু মেধা যাচাইয়ের সুযোগ পায়নি তার জন্য তাদের মনে কিছুটা কষ্টও কাজ করছে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা বলেছেন, করোনার কারণে আমরা ঘরেই বসে ছিলাম। পরীক্ষা হবে কি হবে না সেই টেনশনে পড়াশোনা ঠিক মত হয়নি। এছাড়াও বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতিও ঠিকমত নেওয়া হয়নি। আমরা এইচএসসিতে নিজেদের মেধা যাচাই করতে পারিনি। তবে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য পরীক্ষা নেওয়া হোক এটা আমরা চাই। এতে যারা মেধাবী তারা নিজেদের যোগ্যতায় ভর্তি হতে পারবে।

মহামারি করোনা ভাইরাসের কারণে এবছর পরীক্ষা ছাড়া এইচএসসি ও সমমানের মূল্যায়নের ফলাফল ঘোষণা করা হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় ঢাকায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট থেকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ফলাফল ঘোষণা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে অনলাইনে ফলাফল ঘোষণা অনুষ্ঠানে যুক্ত হন। বেলা ১১টা থেকে ফলাফল অনলাইনে জানতে পারেন শিক্ষার্থীরা।

শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এমএ খায়ের জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী এইচএসসি ও সমমানের ফলাফল ঘোষণা উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে সমাবেশ সম্পূর্ণ নিষেধ। শিক্ষা প্রতিষ্ঠানে ফলাফল পাওয়া যাবে না। এবার ফলাফল অনলাইনে প্রকাশিত হবে। পরীক্ষা কেন্দ্রে অথবা শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ফল পাঠানো হবে না। কাজেই কোনো অবস্থাতেই ফলাফল প্রকাশের দিন শিক্ষা প্রতিষ্ঠানে জমায়েত হওয়া যাবে না। অনলাইনের পাশাপাশি মোবাইল ফোনেও ফল পাওয়া যাবে।


আরোও অন্যান্য খবর
Paris