সর্বশেষ সংবাদ
‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সামাদ, সম্পাদক আসাদ রাজশাহী কারাগারে বাবার কোলে ওঠার সুযোগ পেলো ফুটফুটে শিশু ইতিহাস গড়লো রুয়েটের ‘টিম বেঙ্গলসাব’ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে রাজশাহীতে র‌্যালি, আলোচনাসভা রাজশাহী নগরীতে ৬৬ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে পবায় প্রতিবন্ধী-দুঃস্থদের মাঝে সহায়তা বিতরণ করলেন ডিসি রোববার থেকে ভারতের ট্যুরিস্ট ভিসা চালু হচ্ছে : হাইকমিশনার রাজশাহীর আমের বাজারে জমজমাট বেচাকেনা, ব্যস্ত চাষি-ব্যবসায়ীরা

অনুশীলনে ফিরলেন সাকিব

Paris
Update : রবিবার, ৩১ জানুয়ারি, ২০২১

এফএনএস : শুরুতে নেটে ৩৫ মিনিটের মতো ব্যাটিং। এরপর সেন্টার উইকেটে ম্যাচ পরিস্থিতিতে ব্যাটিং মিনিট ১৫। কুঁচকির চোট কাটিয়ে প্রথম দিনের অনুশীলনে বেশ লম্বা সময় ব্যাটিং ঝালিয়ে নিলেন সাকিব আল হাসান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ ওয়ানডেতে নিজের বলে ফিল্ডিংয়ের সময় কুঁচকিতে টান লাগে সাকিবের। সেদিন আর তিনি মাঠে নামতে পারেননি। বিশ্রামে ছিলেন পরের কয়েক দিনও। বৃহস্পতিবার স্ক্যান করিয়ে তার রিপোর্ট পাওয়া যায় ভালো। সতর্কতা হিসেবে শুক্রবারও ছিলেন বিশ্রামে। অবশেষে দলকে স্বস্তি দিয়ে শনিবার দুপুরে নামলেন অনুশীলনে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে দলের বেশির ভাগ ক্রিকেটার মাঠে নামেন দুপুর দেড়টার দিকে।

সাকিব ড্রেসিং রুম থেকে বের হন দুইটার দিকে। প্যাড-গ্লাভস পরে ব্যাটিংয়ের জন্য প্রস্তুত হয়েই নামেন মাঠে। হালকা একটু স্ট্রেচিং করে শুরু করেন নেট সেশন। শুরুতে নেট বোলার দুই স্পিনারের বলে হালকা নক করেন সাকিব। এরপর নেট বোলারদের সঙ্গে যোগ দেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামও। মিনিট বিশেক স্পিন খেলার পর পেসার তাসকিন আহমেদের পাশাপাশি খেলেন থ্রো-ডাউনও। পরে সেন্টার উইকেটে খেলেন পেস-স্পিনই। ব্যাটিং সেশন শেষে ফিজিও জুলিয়া কালেফাতোর সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলতে দেখা যায় সাকিবকে। এ দিন বোলিং করতে দেখা যায়নি তাকে।


আরোও অন্যান্য খবর
Paris